সুপ্রিম কোর্ট বার নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা আশা করছি, আগামী ১ ও ২ এপ্রিল দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে একমত হয়েছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এরপর ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক