Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৮, ২২ জুলাই ২০২৬
আরও খবর
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের
ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’
ভারতে জেন-জি’র তীব্র প্রতিক্রিয়ার মুখে মোদির সেই ‘ভাইরাল’ রিল
আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’
এবার মোদি সরকার বিরোধী আন্দোলনে তারকাদের সমর্থন

শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও দেখতে চান না ভারতের সুপ্রিম কোর্ট

এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৬:৪৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৬:৪৮, ২২ জুলাই ২০২৬
ভারতের নিট পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে রাজধানী নয়াদিল্লির যন্ত্রর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : এএফপি

ভারতে চলমান আন্দোলনে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

এ বিষয়ে বুধবার (২২ জুলাই) এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় মন্তব্য করেন, ‘আমরা ভিডিও দেখতে আগ্রহী নই, দেখার সময়ও আমাদের নেই... আমরা কোনো ভিডিও দেখতে চাই না। আমাদের ও আপনাদের—কারোরই সময় নষ্ট করবেন না।’ খবর এনডিটিভির।

সম্প্রতি ভারতের মেডিকেল প্রবেশিকা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-এনইইটি বা সংক্ষেপে নিট) পরীক্ষার নানা অনিয়মের অভিযোগে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসেন। সিজেপির অনলাইন আহ্বানে সাড়া দিয়ে তারা সংসদ অভিমুখে যাত্রা করার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরবর্তীতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। আইনজীবী নরেন্দ্র মিশ্র তার আবেদনে আদালতে বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে এবং বিষয়টির ওপর জরুরি ভিত্তিতে শুনানির দাবি জানান তিনি।

তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, আদালত এ ধরনের ভিডিও দেখার পক্ষপাতী নন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আমরা ভিডিও দেখতে আগ্রহী নই, দেখার সময়ও আমাদের নেই... আমরা কোনো ভিডিও দেখতে চাই না।’

আবেদনকারী আইনজীবী সংবিধানে মৌলিক অধিকার লঙ্ঘন এবং আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগ এনে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং দিল্লিতে শিক্ষার্থীদের নিরাপত্তার নির্দেশনা দেওয়ার দাবি জানিয়েছিলেন তার আবেদনে।

অন্যদিকে, বিক্ষোভের আয়োজক কর্তৃপক্ষের প্রশাসনের স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, পুলিশের হামলায় শত শত শিক্ষার্থী আহত হয়েছে। সিজেপি-র একজন মুখপাত্র বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি লজ্জাজনক দিন। শিক্ষার্থীরা ন্যায্য দাবি জানাতে এসেছিলেন কিন্তু তাদের ওপর দিল্লি পুলিশ নির্মমভাবে হামলা চালিয়েছে।

দিল্লি হাইকোর্টও একই ইস্যুতে দায়ের করা একটি আবেদনের বিষয়ে জরুরি শুনানির আর্জি প্রত্যাখ্যান করেছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ আবেদনকারীকে উদ্দেশ্য করে বলেন, ‘আদালতকে এসবের মধ্যে টেনে আনবেন না।’

আদালতে পেশ করা পিটিশনে উল্লেখ করা হয়েছে, শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক এবং শিক্ষার্থীরা গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন। ১৭ জুলাই পর্যন্ত এই প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল। তবে ১৮ জুলাই অনশনের ২১তম দিনে পুলিশ সদস্যরা সেখানে প্রবেশ করে জোরপূর্বক সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে হাসপাতালে পাঠায় এবং অন্যান্য বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

আবেদনকারীদের দাবি, পুলিশের এই ধরনের পদক্ষেপ দেশে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। তারা এই ঘটনার পেছনে একটি নিরপেক্ষ ও সময়ভিত্তিক তদন্তের জোরালো দাবি জানিয়েছেন।

সুপ্রিম কোর্ট নিট পরীক্ষা শিক্ষার্থীদের আন্দোলন

সংশ্লিষ্ট সংবাদ: সুপ্রিম কোর্ট

০৯ জুন ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
০৯ জুন ২০২৬
তালপাতায় লেখা তিন শতাব্দী পুরোনো রায় সুপ্রিম কোর্ট জাদুঘরে
০১ জুন ২০২৬
সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে প্রাণঘাতী বন্যার পর ত্রাণ কার্যক্রম শুরু
  2. ট্রাম্পের ধারণা, ইরানি নেতা মোজতবা খামেনি এখনো বেঁচে আছেন
  3. নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫, শতশত পর্যটক নিখোঁজ
  4. হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর বিষয়ে ইরান-ওমান মতৈক্য
  5. চন্দ্রগ্রহণ বৃহস্পতিবার, যেসব অঞ্চল থেকে দেখা যাবে
  6. বড় ধাক্কা : বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x