Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৯:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০১, ২২ ডিসেম্বর ২০২৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৯:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০১, ২২ ডিসেম্বর ২০২৫
আরও খবর
ঢাকা বারের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ
বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
ঢাকা বারের নির্বাচন শুরু আগামীকাল
বিএনপির বড় শক্তি দেশের সাধারণ মানুষ : বিমান ও পর্যটনমন্ত্রী

অপরাধীরা পার পেয়ে গেলে দেশে অন্ধকার নেমে আসবে : রিজভী

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৯:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০১, ২২ ডিসেম্বর ২০২৫
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
০৯:৫৫, ২২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:০১, ২২ ডিসেম্বর ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী গতকাল রোববার রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতকারীরা সারা দেশে রক্তপাত করছে, কিন্তু ধরা পড়ছে না কেন? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে দেশে অন্ধকার নেমে আসবে।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলছি—আপনারা তৎপর হোন, না হলে আপনাদের প্রতি সন্দেহ জাগবে। আপনাদের নিষ্ক্রিয়তার কারণে অপরাধী ও খুনিরা পার পেয়ে গেলে এদেশে অন্ধকার নেমে আসবে। অসহায়দের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতকারী, অপরাধী আর যেন গ্রামে গ্রামে পরিবারে পরিবারে হামলা, গুলি ও আগুন দিতে না পারে, সেটাই আমাদের দেখতে হবে।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, এদের অত্যাচার, নৃশংসতা, ভয়বহতা, রক্ত পিপাসু ও এদের চেতনা সারা দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। ৫ আগস্ট পুলিশের গুলির মুখে নিজের জীবন দিয়ে ছাত্র-জনতা শেখ হাসিনার মতো ভয়ংকর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। তারপরও তারা থেমে নেই। তারা বাংলাদেশকে স্থীতিশীল থাকতে দেবে না, যারা আশ্রয় দিয়েছে। সেখান থেকে দুধ-কলা দিয়ে পোষণ করে সুতায় টান দিচ্ছে। চট্টগ্রামের বিএনপিনেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্রনেতা হাদিকে গুলি করে হত্যা আর লক্ষ্মীপুরে বিএনপিনেতার বাড়িতে আগুন লাগিয়ে শিশু হত্যা—একই সূত্রে গাঁথা।  

রুহুল কবির রিজভী বলেন, লুটপাট চালিয়ে অর্থ পাচার বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন ষড়যন্ত্রের জাল বুনছেন, যেন দেশে কোনো নির্বাচন না হতে পারে।

এর আগে অগ্নিদগ্ধ বিএনপিনেতা বেলাল হোসেনকে দেখতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছুটে যান রিজভী। পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে চার লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে নিহত শিশুর কবর জেয়ারত ও পরিবারের সঙ্গে কথা বলেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, হ্যাপি চৌধুরীসহ অন্যান্যরা।

গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে স্থানীয় ইউনিয়ন বিএনপিনেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বত্তরা। এ সময় বেলালের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়েশা আক্তার মারা যায়। বেলাল এবং তার আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রুহুল কবির রিজভী বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: রুহুল কবির রিজভী

২০ এপ্রিল ২০২৬
দেশ দুঃসময় অতিক্রম করে সুসময়ের দিকে এগোচ্ছে : রিজভী
১১ এপ্রিল ২০২৬
বিএনপি থেকে ৬ শতাধিক মনোনয়ন ফরম সংগ্রহ
১০ মার্চ ২০২৬
জামদানি বাংলাদেশের গৌরবোজ্জ্বল সংস্কৃতির প্রতীক : রিজভী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা
  2. ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা
  3. ঝাঁঝালো বক্তব্যে সরকারি দলকে ধুয়ে দিলেন জামায়াত এমপি
  4. ট্রাফিক আইন ভাঙ্গলে এআই ভিত্তিক প্রযুক্তিতে ব্যবস্থা নেবে পুলিশ
  5. আগামী পাঁচদিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. পদ্মা-মেঘনা পাড়ের জেলেদের মনে স্বস্তির বদলে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x