Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
কম দামে ওষুধ বেচায় ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ
ঈদযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দিলেন ডিআইজি মোস্তাফিজুর
কলাপাড়ায় ১০ দলীয় জোটের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি

আমনের বাম্পার ফলন, বাজার দরে হতাশ কৃষক

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
০২:৫৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০২:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫

অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের উপদ্রব কম থাকায় উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে ধানের দাম কম থাকায় কৃষকদের মুখে হাসির বদলে দুশ্চিন্তার রেখা দেখা দিয়েছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক লাভের মুখ দেখতে পারছেন না।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাউফল উপজেলায় ৩৪ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে উফশি জাতের ব্রি ধান-৫১, ৭১, ৭৫, ৮৭ ও ১০৫ এবং ইরি-১১ ও ইরি-২৩ চাষ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জাতের মোটা ধান, লাল মোটা, কালো মোটা ও শাইল ধানেরও আবাদ হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হলেও কৃষি বিভাগের ধারণা, এটি ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।

কৃষকদের ভাষ্যমতে, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রতি মণ ধান উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। অথচ বাজারে প্রতি মণ ধান উৎপাদন খরচের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা কমে বিক্রি হচ্ছে। 

সোমবার (২২ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ কালাইয়া ধানহাটে গিয়ে দেখা যায়, ইরি ধান প্রতি মণ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১২০ টাকা এবং ব্রি ধান ৯৫০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে স্থানীয় মোটা ধান প্রতি মণ ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

উপজেলার চর কালাইয়া গ্রামের ভূমিহীন কৃষক মো. আলাউদ্দিন মৃধা জানান, তিনি ৮০ কড়া (এক কানি) জমি একসনা (লিজ) নিয়ে ইরি শান্ত জাতের ধান চাষ করেছেন। জমি লিজ, চাষাবাদ, চারা রোপণ, সার, ওষুধ ও মাড়াই বাবদ তার মোট খরচ হয়েছে ৯২ হাজার ৬৪০ টাকা। ওই জমি থেকে পাওয়া ৮৫ মণ ধান ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করে তার লাভ হয়েছে মাত্র ৫ হাজার টাকা। তিনি বলেন, এই সামান্য লাভে পরিবারের খোরাকি তো দূরের কথা, মহাজনের ঋণ পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তান নিয়ে আগামী দিনগুলো কীভাবে চলব, সেই চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে।

একই উপজেলার সূর্যমণি গ্রামের কৃষক জয়নাল গাজী বলেন, ২০০ কড়া জমিতে ধান চাষ করে বর্তমান বাজারদরের কারণে লাভের মুখ দেখা যাচ্ছে না। উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের দাম না বাড়ায় তিনি সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

কালাইয়া বন্দর ধান-চাল আড়তদার সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম শাহিন বলেন, চলতি সপ্তাহে ধানের দাম কিছুটা কম থাকায় উৎপাদন ব্যয়ের চাপে কৃষকরা বিপাকে পড়েছেন। তবে ফলন ভালো হওয়ায় বড় ধরনের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন অনেক বেশি হয়েছে। কৃষকরা যাতে তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য পান এবং সার-বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সহজলভ্য হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমন ধান পটুয়াখালী
২৮ মে ২০২৩
আমনের উৎপাদন বাড়াতে ৩৩ কোটি টাকার প্রণোদনা
১৭ নভেম্বর ২০২২
এ বছর আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়াবে
৩১ অক্টোবর ২০২১
আমন ধানের কেজি ২৭ টাকা, চাল ৪০ টাকা নির্ধারণ
  •  
সর্বাধিক পঠিত
  1. তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
  2. অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
  3. জামায়াতের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না : আপিল বিভাগ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য
  6. ‘ভুয়া’ ভেবে ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর, ভাঙল হাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x