Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
কে এম সবুজ, ঝালকাঠি
১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৭, ২৩ ডিসেম্বর ২০২৫
কে এম সবুজ, ঝালকাঠি
১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৭, ২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
খলিলুর রহমানকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
নারীদের জন্য ৬ মাসের মধ্যে ঢাকায় নামছে ইলেকট্রিক বাস
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
ভূমিকম্প মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

তারেক রহমানের সংবর্ধনায় আসছেন ঝালকাঠির ২০ হাজার নেতাকর্মী

কে এম সবুজ, ঝালকাঠি
১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৭, ২৩ ডিসেম্বর ২০২৫
কে এম সবুজ, ঝালকাঠি
১৮:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:২৭, ২৩ ডিসেম্বর ২০২৫

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর তিন মাসের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভায় ঝালকাঠি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলা বিএনপি ও বিএনপি মনোনীত প্রার্থীদের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর  সন্ধ্যায় ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে তিনটি বড় যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে। এর আগে ২১ ডিসেম্বর থেকেই অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সমাবেশকে ঘিরে ঝালকাঠির বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদরের লঞ্চঘাট, কাঠালিয়া, রাজাপুর, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকার  উদ্দেশে রওনা হবেন। আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঝালকাঠি সদরের লঞ্চ ঘাট থেকে দুটি বড় যাত্রীবাহী লঞ্চ এবং কাঠালিয়া থেকে ঝালকাঠি হয়ে একটি বড় লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হবে। পথে নলছিটি লঞ্চ ঘাট, দপদপিয়াসহ বিভিন্ন স্টেশনে থেমে নেতাকর্মীদের নিয়ে লঞ্চগুলো রাতভর যাত্রা করে পরের দিন সকালে ঢাকায় পৌঁছাবে। এ ছাড়া সড়ক পথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে  বাসে করে অসংখ্য নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

দলীয় নেতারা জানিয়েছেন, সদরঘাট এলাকায় সকালবেলা তীব্র যানজটের আশঙ্কা থাকায় আগে থেকেই বাস ও লঞ্চে অনেক নেতাকর্মী ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।

ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উদ্যোগে অগ্রদূত প্লাস নামের একটি বড় লঞ্চ রাজাপুর ও কাঠালিয়া এলাকার নেতাকর্মীদের নিয়ে যাত্রা করবে। লঞ্চটি কাঠালিয়া থেকে ছাড়ার পর ঝালকাঠি সদরসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মী নিয়ে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে আরেকটি বড় লঞ্চ ঝালকাঠি লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়বে।

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের সুন্দরবন-১২ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান মুবিন।

নিজাম শিপিং লাইন্সের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমাদের অ্যাডভেঞ্চার-৯ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন, তাদের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় যাবেন বলে তারা আমাদের জানিয়েছে।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ ১৭ বছরের অধিক সময় পর তাঁর দেশে ফেরা শুধু বিএনপির নয়, বরং গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন। এই উপলক্ষে ঝালকাঠির প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

অ্যাডভোকেট নাজমুল হক লাবলু আরও বলেন, আমাদের নেত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে ঝালকাঠি-২ আসনের বিপুল নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাচ্ছেন। নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থা করা হয়েছে, যা বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যেরই বহিঃপ্রকাশ। আমরা আশা করি, তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। লঞ্চসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছি।

‎ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন—এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজাপুর ও কাঠালিয়া এলাকার নেতাকর্মীদের নিয়ে আমাদের ব্যবস্থাপনায় একটি বড় লঞ্চ ঢাকায় যাবে। এটি শুধু একটি যাত্রা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশার প্রতীক।

ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে নতুন গতি আসবে। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা নেতাকর্মীদের নিয়ে বড় একটি লঞ্চযোগে ঢাকায় যাচ্ছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তারেক রহমান সংবর্ধনা ঝালকাঠি
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের হাত ধরে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ফের শুরু
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
১৭ ফেব্রুয়ারি ২০২৬
গণতান্ত্রিক পুনরুত্থানের অগ্রনায়ক তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ১০ জন
১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা
১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সংসদ সদস্যরা নিলেন একটি শপথ, জামায়াত-এনসিপি দুটি
১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, বিএনপির সংসদীয় সভায় সিদ্ধান্ত
১৭ ফেব্রুয়ারি ২০২৬
২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরলো বিএনপি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মার্চের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ
  2. জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
  3. ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
  4. সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  5. বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  6. ৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x