Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৫
আরও খবর
আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু
কবিরাজ রেখা রানী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ১
জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার

দিপু দাসের পরিবারের পাশে সরকার, আর্থিক সহায়তার আশ্বাস

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৩৯, ২৩ ডিসেম্বর ২০২৫
মঙ্গলবার সরকারের পক্ষে ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। ছবি : সিএ প্রেস উইং

ময়মনসিংহের ভালুকায় কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান। একই সঙ্গে নিশ্চিত করেন, নিহতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাটি একটি ঘৃণ্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত পার্থক্য—কোনো কিছুই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, অপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রেরই রয়েছে এবং তা যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ব্যত্যয় ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সরকার সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে সবাই আইনের সমান সুরক্ষা পাবে। একইসঙ্গে সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দকে সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক আবরার নিশ্চিত করেছেন, দিপু চন্দ্র দাসের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী দিনগুলোতে ওই পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবে এবং তাদের পাশে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সব নাগরিকের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছে।

ময়মনসিংহ সরকার হত্যাকাণ্ড শোক

সংশ্লিষ্ট সংবাদ: ময়মনসিংহ

১০ মার্চ ২০২৬
ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে মাংস-ডিম বিক্রি শুরু
২৫ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে সড়কে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায় নিচ্ছে না কেউ
২২ ফেব্রুয়ারি ২০২৬
একদিনের সফরে নিজ এলাকায় সংবর্ধিত প্রতিমন্ত্রী ইকবাল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. চাঁদরাতে ক্লাব নটরডেমিয়ান্সে ‘মেহেদি নাইট’ উৎসব
  3. সিংড়ার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
  4. দুর্গাপুরে সওজের জায়গায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
  5. ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
  6. খন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x