Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০১:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০১:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
বিএনপির নেতারা কে কোথায় ভোট দেবেন?
যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির

তারেক রহমান দেশে ফিরে প্রথম ৩ দিন যা করবেন

এনটিভি অনলাইন ডেস্ক
০১:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০১:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০১:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০১:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেছেন তারেক রহমান। ছবি : বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ

যুক্তরাজ্য থেকে দেশের উদ্দেশে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরে ব্যস্ত সময় পার করবেন তিনি। প্রথম তিন দিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন, সে তথ্য জানিয়েছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম তিন দিনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়।

বিএনপি ওই ফেসবুক পোস্টে জানায়, তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করবে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে। এদিন ৩০০ ফিটে সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এভারকেয়ার থেকে তিনি যাবেন গুলশানের বাসায়।

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করবেন তারেক রহমান। এদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এদিন ভোটার আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন তিনি। এ ছাড়া তিনি এদিন জুলাইয়ের আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে যাবেন।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। 

তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি২০২ ফ্লাইটির সর্বশেষ অবস্থান দেখতে এখানে ক্লিক করুন। 

এর আগে, বাংলাদেশ সময় বুধবার রাত ৮টার দিকে তারেক রহমান লন্ডনের বাসা থেকে রওনা হয়ে রাত সোয়া ১০টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেন।

আরও পড়ুন: বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করেন ৬০ বছর বয়সী তারেক রহমান। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ভার্চুয়ালি সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। লন্ডন থেকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

আরও পড়ুন: বিমানে তারেক রহমানের সফরসঙ্গী যারা

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। ১৮ মাস কারাগারে থাকার সময় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। এক সপ্তাহ পরে, ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

আরও পড়ুন: যে প্রেক্ষাপটে দেশ ছেড়েছিলেন তারেক রহমান

প্রবাসে থাকা অবস্থাতেই ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। তার জানাজায়ও শরিক হওয়ার সুযোগ পাননি। মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন দীর্ঘদিন।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা দেশের এবং দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির নেতাদের মতে, তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিক বার্তা তাকে সাধারণ মানুষের কাছে আলাদা করে তুলেছে। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে ফেরার দিনই রাজধানীর ৩০০ ফিটে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশে জনসমাগম নির্বিঘ্ন করতে বিএনপি ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি রুটে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেলপথ মন্ত্রণালয়।

আরও পড়ুন: তারেক রহমানের ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া অন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাসভবন ও অফিস প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর ভবনে উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ‘ফিরোজা’য় থাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারও তৈরি করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে যেটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

তারেক রহমান বিএনপি
০৯ ফেব্রুয়ারি ২০২৬
এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান
০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ : তারেক রহমান
০৯ ফেব্রুয়ারি ২০২৬
আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে : তারেক রহমান
০৯ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্রপ্রার্থী
০৯ ফেব্রুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনের সুযোগ চাইলেন তারেক রহমান
০৯ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ
০৮ ফেব্রুয়ারি ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ : তারেক রহমান
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকায় ৪০টি খেলার মাঠ করার ঘোষণা তারেক রহমানের
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ‘বিডিআর’এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৪ কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ বিএনপি প্রার্থীর, যা বলছে দুই ব্যাংক
  2. এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
  3. সামনের ‘অনেক’ চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
  4. নির্বাচনের আগে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ বিএনপির
  5. অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
  6. মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x