Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:০০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৩, ০৪ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:০০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৩, ০৪ জানুয়ারি ২০২৬
আরও খবর
কুমিল্লায় বিনা’র আঞ্চলিক কর্মশালা
২০ বছর পর বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছর কারাদণ্ড
সালিশে নারীকে জুতাপেটার অভিযোগ, চেয়ারম্যানের বক্তব্য—‘রায় কার্যকর করেছি’
চিকিৎসা শেষে ফেরা হলো না দাদি-নাতনির, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ
বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের মনোনয়ন সংগ্রহ

মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:০০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৩, ০৪ জানুয়ারি ২০২৬
মাহফুজ নান্টু, কুমিল্লা
২৩:০০, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৩, ০৪ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়। বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। 

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামের এক ব্যক্তি সাবেক এই উপদেষ্টার পক্ষে ফরমটি সংগ্রহ করেছেন। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় ও প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ জানান, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে রমজানুল করিম নামে এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে ফরম সংগ্রহ করেন।

অনুসন্ধানে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেনের ছেলে। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী রমজানুল করিম পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী। 

এ বিষয়ে রমজানুল করিম বলেন, গত বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তার ঠিকানা ও ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ফরমটি সংগ্রহ করে দিতে বলেন। তাদের কথামতো আমি ফরমটি সংগ্রহ করে দিয়েছি। সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। এরপর ১২ ডিসেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন এবং গত ২২ ডিসেম্বর সেখান থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন। এখন নিজ জেলা কুমিল্লার মুরাদনগর আসন থেকেও তার পক্ষে ফরম সংগ্রহ করা হলো।

আসিফ মাহমুদ কুমিল্লা মনোনয়ন সংগ্রহ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: আসিফ মাহমুদ

২৮ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
০৬ জুন ২০২৬
নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি : আসিফ মাহমুদ
১০ মে ২০২৬
দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার
  2. বাবার রুহের মাগফিরাত কামনায় ২০০ চারাগাছ বিতরণ
  3. প্রকৌশলীর কক্ষে টাকা লেনদেনের ভিডিও, নেপথ্যে সরকারি কাজের চুক্তি
  4. ইমাম-খাদেমের সরকারি সম্মানির তালিকায় জামায়াত নেতাদের নামের অভিযোগ
  5. ডিসেম্বরের মধ্যে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভে যান চলাচল শুরু হবে
  6. এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবারও গ্যাস সরবরাহ কমলো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x