খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখত : হাবিবুর রশিদ
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বলেছেন, খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখত। তিনি অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হলেন, তখন থেকেই দেশের মানুষ উনার জন্য দোয়া করেন।
হাবিবুর রশিদ বলেন, আমরা আশ করি, খালেদা জিয়ার যে দেশ গড়ার স্বপ্ন ছিল, তা দেশনায়ক তারেক রহমানকের হাত ধরে পূরণ হবে। দেশবাসীর কাছে এই দোয়া কামনা করি।
গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া।
আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ-বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এ নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত ও অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান।

নিজস্ব প্রতিবেদক