Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১০:৩৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪০, ০২ জানুয়ারি ২০২৬
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১০:৩৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪০, ০২ জানুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, কমেনি শীতের তীব্রতা

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১০:৩৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪০, ০২ জানুয়ারি ২০২৬
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১০:৩৫, ০২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪০, ০২ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ছবি : এনটিভি

নতুন বছরের শুরুতেই উত্তরাঞ্চলের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। ভোরের দিকে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস থাকলেও সূর্য ওঠার পর কুয়াশা কেটে যায়। তবে রোদ উঠলেও শীতের তীব্রতা খুব একটা কমেনি।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে সূর্যের দেখা মিললেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কনকনে ঠান্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে পঞ্চগড়ে। সকালে ঠান্ডা বাতাসের কারণে মানুষ কাজে বের হতে দেরি করছে। শীতের প্রভাব পড়েছে যানবাহন চলাচলেও। ভোরের দিকে হালকা কুয়াশার কারণে অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

শীতের তীব্রতায় প্রভাব পড়েছে মানুষের স্বাস্থ্যে। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। পঞ্চগড় সদর হাসপাতালের নার্স রিনা বেগম বলেন, ঠান্ডাজনিত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের রোগী প্রতিদিনই আসছে।

রোগীর স্বজন শামসুল হক বলেন, ঠান্ডার কারণে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন।

আরেক রোগীর স্বজন সালমা খাতুন বলেন, শীতের কারণে শিশুদের অসুস্থতা বেড়ে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। বর্তমানে এটি মৃদু শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে।

এদিকে, শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্রের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক কাজী সাইমুজ্জামান বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শীত তেতুঁলিয়ায় শৈত্যপ্রবাহ আবহাওয়া

সংশ্লিষ্ট সংবাদ: শীত

২০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
১৫ জানুয়ারি ২০২৬
দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত
১৩ জানুয়ারি ২০২৬
টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত
  2. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের দীর্ঘসারি
  4. ফরিদপুরে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা
  5. সাধারণ যাত্রী সেজে ম্যাজিস্ট্রেটের অভিযান, ৫ চালককে জরিমানা
  6. সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির দাফন সম্পন্ন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x