Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে : স্পিকার
চট্টগ্রাম ২ ও ৪ আসন : প্রার্থীদের বৈধতা নিয়ে মামলার শুনানি ২৮ এপ্রিল
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু

পোস্টাল ভোটে ১৪ লাখ নিবন্ধন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১২:৫৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১২:৫৭, ০৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন ভবন। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে এই বিপুল সংখ্যক ভোটারের নিবন্ধনকে আশাব্যঞ্জন এবং বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে উল্লেখ করেছেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

সালীম আহমাদ বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। ইতোমধ্যে নিবন্ধনকারী ৬ লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে সব প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে। এ পর্যায়ে আমাদের টার্গেট ১৫ লাখ ভোটারকে নিবন্ধন করা।

সালীম আহমাদ খান বলেন, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানা সঠিকভাবে দেওয়া হয়নি। সঠিক ঠিকানা দেওয়ার জন্য তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে।

ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার আরও জানান, প্রবাসী যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, ব্যালটের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব। যদি কেউ গোপনীয়তা লঙ্ঘন করে, তবে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে বিপুল সাড়া পাওয়া গেছে এবং  ইসি’র টার্গেট ফিলাপ হয়েছে।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনে দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোট সময় বাড়ানো হবে কি-না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিবে।

প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৪ লাখ ১০ হাজার ৯৬২ জন ভোটার নিবন্ধন করেছেন।

নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৯৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ৫৮৩ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩২ হাজার ৬২০ জন নিবন্ধন করেছেন। 

এ ছাড়া মালয়েশিয়ায় ৮১ হাজার ৩৬৯ জন, কাতারে ৭৪ হাজার ৮৬২ জন ও ওমানে ৫২ হাজার ৪৯৬ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৬ লাখ ৬২ হাজার ১৫৬ জন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ৫ হাজার ৩৯০ জন। এরপরই ঢাকায় ৯৯ হাজার ৩৯৩ জন এবং চট্টগ্রামে ৮৮ হাজার ৭২৯ জন।

এদিকে, আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৫ হাজার ৬০৩ জন নিয়ে সবার ওপরে রয়েছে। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১৩ হাজার ৫৭২ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে বিশ্বের অন্তত ৭৫টি দেশে অবস্থানরত ৬ লাখ ১৪ হাজার ৭০৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় নিবন্ধিত হতে পারছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ভোট বিডি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
১০ এপ্রিল ২০২৬
সংসদের অধিবেশন শুরু
০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে, কোন দল কতটি পাচ্ছে
২৯ মার্চ ২০২৬
এলাকার সমস্যা নিয়ে প্রশ্ন করছেন সংসদ সদস্যরা, উত্তর দিচ্ছেন মন্ত্রীরা
১৬ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
১৫ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
১২ মার্চ ২০২৬
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান
১২ মার্চ ২০২৬
খালেদা জিয়া-জুলাই যোদ্ধাদের নিয়ে শোক প্রস্তাব, দোয়া
১২ মার্চ ২০২৬
স্পিকার ও ডেপুটি স্পিকারকে চিফ হুইপের অভিনন্দন ও শুভেচ্ছা
১২ মার্চ ২০২৬
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী
১২ মার্চ ২০২৬
মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা
  2. আদ-দ্বীন হাসপাতালে মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিন
  3. পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্নের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
  4. পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
  5. শেষ মুহূর্তে প্রত্যাশিত দামে পশু পেয়ে খুশি ক্রেতারা, অসন্তুষ্ট বিক্রেতা
  6. সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x