Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৩৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৩৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী : সিইসি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৩৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৩৫, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪০, ০৫ জানুয়ারি ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল কার্যক্রম পরিচালনা কেন্দ্র পরিদর্শন করেন। ছবি : বাসস

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখনো আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবন প্রাঙ্গণে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর আপিল করার জন্য স্থাপিত কেন্দ্র পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, এ এম এম নাসিরউদ্দিন আপিল কার্যক্রম পরিচালনা করার অস্থায়ী কেন্দ্রের এগারোটি বুথ সরেজমিনে পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে আপিলের জন্য নির্বাচন কমিশনের নেওয়া সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘আপনারা দেখতেই পারছেন যে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি থাকলেও, সময়ের সঙ্গে তা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি আরও বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আত্মবিশ্বাসী। ইনশা আল্লাহ, আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সেটা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন বিশ্বাস করে।’

আজ সকাল দশটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বরাবর আপিল করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

নির্বাচন কমিশনে স্থাপিত নির্দিষ্ট দশটি বুথে প্রয়োজনীয় নির্দেশনা মেনে প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ আপিল করতে পারবেন। 

এছাড়া, এ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা আপিল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, আগ্রহীদের কেন্দ্রীয় বুথে যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ থেকে শুরু হয়ে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ও ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সিইসি নির্বাচন
১৫ ফেব্রুয়ারি ২০২৬
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে : কমনওয়েলথ পর্যবেক্ষক দল
১৪ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
৩০টি আসনে ভোট পুনঃগণনা ও শপথ স্থগিত রাখার আহ্বান জামায়াতের
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় অনিয়মের অভিযোগে ভোট পুনর্গণনার দাবি
১৪ ফেব্রুয়ারি ২০২৬
জামানত হারালেন জামালপুরের ২৪ প্রার্থী
১৪ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধার পাঁচ আসনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৪ ফেব্রুয়ারি ২০২৬
এক গ্রাম থেকেই তিন এমপি
১৪ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলের গেজেট প্রকাশ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ জামানত হারাচ্ছেন ২০ প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘আনন্দ শোভাযাত্রা’ নামেই বাংলা নববর্ষ উদযাপন করা হবে
  2. আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নেওয়ার পাঁয়তারা চলছে : আন্দালিব রহমান পার্থ
  3. টেবিল চাপড়ে বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত
  4. ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি : বিমানমন্ত্রী
  5. আইনমন্ত্রী আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন কোন সংবিধানের মাধ্যমে : আখতার
  6. বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x