Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:২০, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৩, ০৯ জানুয়ারি ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:২০, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৩, ০৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
পাবনার অলিগলিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-বিলবোর্ডের ছড়াছড়ি
পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
তিন দিনব্যাপী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব মহোৎসব
দাদি-নাতনি হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

বেড়ার ঐতিহ্যবাহী সবজি খিচুড়ির যুগপূর্তি

এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:২০, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৩, ০৯ জানুয়ারি ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
১৮:২০, ০৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৮:২৩, ০৯ জানুয়ারি ২০২৬
পাবনার বেড়া উপজেলায় শীতকালীন সব ধরনের সবজি, চাল-ডাল মিলে ১৩০ মণ খিচুড়ি রান্নার প্রস্তুতি। ছবি : এনটিভি

পাবনার বেড়া উপজেলার বেড়া পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসব। আজ শুক্রবার (৯ জানুয়ারি) পালিত হয় এই উৎসবের ১২তম বছর। তাই যুগপূর্তি ঐতিহ্যবাহী এই সবজি খিচুড়ির।

এই ঐতিহ্যবাহী সবজি খিচুড়ি উৎসবকে কেন্দ্র করে এলাকায় মেয়ে-জামাইসহ আত্মীয়স্বজনদের ব্যাপক সমাগম ঘটে।

জানা যায়, শীত মৌসুম এলেই জানুয়ারি এই দিনটিতে দক্ষিণপাড়া মহল্লায় প্রতি বছরই এই সবজি খিচুড়ি উৎসবের আয়োজন করা হয়। ২০১৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কয়েকজন বন্ধুর উদ্যোগে মাত্র এক হাঁড়ি খিচুড়ি রান্নার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। সময়ের ব্যবধানে তা আজ এলাকাবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

চলতি বছর উৎসবে ২৬ হাঁড়ি সবজি খিচুড়ি রান্না করা হয়। যা গত বছরের তুলনায় দুই হাঁড়ি বেশি।

সরেজমিন গিয়ে দেখা যায়, এবারের উৎসবে প্রায় ছয় মণ চাল, তিন মণ মসুর ডাল এবং শীতকালীন সব ধরনের সবজি মিলে ১৩০ মণ  খিচুড়ি প্রস্তুত করা হয়। এই উৎসবে দক্ষিণপাড়াসহ বেড়া পৌর এলাকার দাসপাড়া, কর্মকারপাড়া, স্যানালপাড়া, শেখপাড়া, শাহপাড়া ও হাতিগাড়া মহল্লার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

স্থানীয়রা অনেকেই জানায়, খিচুড়ি উৎসবটি এখন শুধু একটি সামাজিক আয়োজন নয়, বরং এটি এলাকার ঐতিহ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। প্রতি বছর এই উৎসবকে ঘিরে এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্তে বসবাসকারী আত্মীয়স্বজনরা এ উপলক্ষে গ্রামে ফিরে আসেন। ফলে এটি আত্মীয়স্বজনের এক বড় মিলনমেলায় রূপ নেয়। বহুদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যেই ফিরে আসে পুরোনো স্মৃতি ও আবেগ।

সজবি খিচুড়ি উৎসবে অংশ নিতে ঢাকা থেকে আসা বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম ও জুলকার নাঈন বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়ে খিচুড়ি উৎসবে যোগ দিতে ঢাকা থেকে বাড়িতে আসি। এখানে এসে পুরোনো বন্ধু ও আত্মীয়দের সঙ্গে দেখা হয়। এই উৎসব আমাদের জন্য মিলনমেলার মতো।’
উৎসবের অন্যতম আয়োজক ফজলুর রহমান বলেন, ‘২০১৫ সালে আমরা কয়েকজন বন্ধু মিলে প্রথম এক হাঁড়ি খিচুড়ি রান্না করে এই উৎসব শুরু করি। এরপর থেকে প্রতি বছরই নিয়মিতভাবে এটি আয়োজন করা হচ্ছে। গত বছর ২৪ হাঁড়ি খিচুড়ি রান্না করা হয়েছিল। তবে এ বছর ২৬ হাঁড়ি খিচুড়ি রান্না করা হয়েছে। ধনী-গরিব সবাই এই উৎসবে একসঙ্গে অংশ নেয়। এই উৎসব এখন আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয়েছে।

পাবনা সবজি খিচুড়ি যুগপূর্তি

সংশ্লিষ্ট সংবাদ: পাবনা

১৪ মার্চ ২০২৬
পাবনার অলিগলিতে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ব্যানার-বিলবোর্ডের ছড়াছড়ি
১৪ মার্চ ২০২৬
পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
০৫ মার্চ ২০২৬
হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x