ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণ করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের সদর দপ্তরে ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর ম্যাকফাউল ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আজ শনিবার (১০ জানুয়ারি) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখে, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।
শপথ গ্রহণকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।

এনটিভি অনলাইন ডেস্ক