জাসাসের নির্বাচনি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে বিএনপি। প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস বিভিন্ন উপ-কমিটি গঠন করেছে। জাসাস আহ্বায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন গণসংযোগের সাংস্কৃতিক উপ-কমিটির মেয়াদ আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
অভিনেতা হেলাল খান আহ্বায়ক এবং গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু সদস্য সচিব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির, সংগীতশিল্পী খুরশিদ আলম, সংগীতশিল্পী কনক চাঁপা, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, সংগীতশিল্পী ফাতেমাতুজ জোহরা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, সংগীতশিল্পী হাসান চৌধুরী, চৌধুরী মাজহার আলী, অভিনেতা শিবা সানু, সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসির, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, সংগীতশিল্পী আব্দুল মান্নান রানা, সংগীতশিল্পী আলম আরা মিনু, সংগীতশিল্পী পিয়াল হাসান, বংশীবাদক গাজী আব্দুল হাকিম, কৌতুক অভিনেতা কাজল, সংগীতশিল্পী জাকির হোসেন আখের, অভিনেত্রী রিনা খান, চিত্রনায়ক মেহেদী, অভিনেতা শাহেদ খান, এবিএম সোহেল রশিদ, চারু ও কারুশিল্পী রুস্তম আলী প্রামাণিক, সংগীতশিল্পী শাহীনুর আবেদীন, আলোক চিত্রশিল্পী বাবুল তালুকদার, কবি ও আবৃত্তিশিল্পী এনামুল হক জুয়েল, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সংগীতশিল্পী এম আই মিঠু, চিত্রপরিচালক নাসির উদ্দিন মিলন, চিত্রপরিচালক সায়মন তারিক, গীতিকার মো. মিজানুর রহমান, সংগীতশিল্পী এফ এ সুমন, সংগীতশিল্পী মৌসুমী চৌধুরী, সংগীতশিল্পী সাদমান পাপ্পু, সংগীতশিল্পী পরান আহসান, সংগীতশিল্পী রেখা সুফিয়ানা, সংগীতশিল্পী রুক্সার রহমান, সংগীতশিল্পী রাফিজা আলম লাকী, সংগীতশিল্পী মৌসুমী ইকবাল, সংগীতশিল্পী সুলতানা জামান জ্যোৎস্না, সংগীতশিল্পী মিতা মল্লিক, ক্লোজআপ ওয়ানশিল্পী রাজিব, চ্যানেল আই সেরা কণ্ঠশিল্পী সালমান রাজ, সংগীতশিল্পী মনির হোসেন, সংগীতশিল্পী হাবিবুর রহমান, সংগীতশিল্পী জিহাদ ইমরান, নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী, ক্লোজআপ ওয়ান শিল্পী টুটুল, জাদুশিল্পী শাহেন শাহ, অভিনেত্রী স্মরণী শাহনাজ, নারগিস আক্তার লুনা (বাগেরহাট) সংগীতশিল্পী, শামীম (খুলনা) সংগীতশিল্পী, রাজ্জাক (ফরিদপুর) সংগীতশিল্পী, সুজন (গাইবান্ধা) সংগীতশিল্পী, নাজমা সাঈদ (চট্টগ্রাম) কবি ও সাহিত্যিক, উমর ফারুক কবি ও সাহিত্যিক, জয় সরকার চিত্রপরিচালক, মীর হোসেন মিরু সংগীতশিল্পী, শাহাদাত হোসেন (মাগুরা) সংগীতশিল্পী, হারুন সংগীতশিল্পী, মুক্তার সংগীতশিল্পী, জামান সংগীতশিল্পী, রাতুল সংগীতশিল্পী, আফরোজা পারভীন সীমা সংগীতশিল্পী, জেসমিন ঝুমা (সিলেট) সংগীতশিল্পী, রাজন খান (সিলেট) সংগীতশিল্পী, উপমা তালুকদার (সিলেট) সংগীতশিল্পী, সুইটি আক্তার মীম (জামালপুর) সংগীতশিল্পী, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড চিত্রপরিচালক, চিত্রনায়িকা সোহানা, মিজান চৌধুরী (হবিগঞ্জ) সংগীতশিল্পী, জান্নাতুল ইলমি সূচনা আবৃত্তিশিল্পী, আব্দুর রশিদ স্বপন নৃত্যশিল্পী, নাজমুল এহসান পিয়াস নাট্যশিল্পী।

নিজস্ব প্রতিবেদক