Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
এনটিভি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করেছে : স্পিকার
দর্শক-শ্রোতা শুরু থেকেই এনটিভিকে ভালোবেসেছে : তথ্যমন্ত্রী
দেশ ও জনগণের স্বার্থের কথাই তুলে ধরে এনটিভি : আলহাজ্ব মোসাদ্দেক আলী
বিশ্বজুড়ে এনটিভির সাফল্যের পেছনে দর্শকের অবিচল ভালোবাসা : রোজা আলী
সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেনি এনটিভি : ডা. শফিকুর রহমান
উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু

পাশাপাশি ৩ জনকে দাফন, শোকে স্তব্ধ পুরো গ্রাম

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬
মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)
১৪:৩৫, ১৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১৭ জানুয়ারি ২০২৬

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে তিনজন কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়ন চিওড়া কাজীবাড়ির বাসিন্দা। স্বামী-স্ত্রী ও একমাত্র সন্তানের জন্য পাশাপাশি কবর খুঁড়ে দাফন করা হয়েছে তাদেরকে। এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রাম।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন উপজেলা চিওড়া কাজীবাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।

স্বামী-স্ত্রী ও একমাত্র শিশুসন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত থেকেই নিহতের মরদেহ একনজর দেখতেই অ্যাম্বুলেন্সের সামনে ভিড় করছে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজী ফজলে রাব্বীর প্রথম স্ত্রী তিথি প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় মারা যান। পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি পুনরায় বিয়ে করেন তিথির বান্ধবী আফরোজা বেগম সুবর্ণাকে। তাদের সংসারে জন্ম নেন একমাত্র ছেলে কাজী ফাইয়াজ রিশান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে ছেলে রিশানকে উত্তরার নানার বাসায় দিয়ে যেতেন এবং ফিরে নিয়ে আসতেন।

নিহতের ফুপাতো ভাই কাজী নাহিদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া কাজীবাড়ি। কুমিল্লা শহরেও তাদের বাড়ি রয়েছে। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।

কাজী নাহিদ আরও জানান, স্বামী-স্ত্রী দুজনই কর্মজীবী হওয়ায় তাদের দুই ছেলেই উত্তরাতেই নানির বাসায় থাকত। শুক্রবার অফিস বন্ধের দিন হওয়ায় বৃহস্পতিবার রাতেই ছোট ছেলেকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসেন বাবা ফজলে রাব্বি। এরপর শুক্রবার সকালে ওই বাসায় আগুনের সংবাদ পান স্বজনরা। পরবর্তীতে একে একে হাসপাতালে এসে তাদের মৃত্যুর খবর জানতে পারেন।

আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুজনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীর দগ্ধ হয়নি। তবে তার শরীরে কোনো পোড়া ক্ষত নেই। ধোয়ায় অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরেক ফুফাতো ভাই কাজী শহীদ জানান, গত দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী-সন্তানদেরকে নিয়ে বাড়িতে এসে দুদিন থেকে ঢাকায় চলে যান। আজ স্বামী-স্ত্রী সন্তানের লাশের গাড়ি অ্যাম্বুলেন্স বাড়িতে অবস্থান করছে। ভাবতে খুব খারাপ লাগছে, এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু হবে। আমরা কল্পনাও করতে পারিনি।

এদিকে ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নানুয়ার দিঘিরপাড়ের বাসায় আনা হয়। রাত ১০টায় দারোগাবাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আগুন উত্তরা মৃত্যু ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: আগুন

২৭ জুন ২০২৬
কাঁটাবনে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু
১৪ জুন ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
১০ জুন ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে ৫তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ছুরিসহ থানায় স্কুলছাত্র
  2. স্বামীকে ৬ টুকরা করে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড
  3. রিজার্ভ চুরি : ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  4. এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
  5. জাবিতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  6. কমল এলপি গ্যাসের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤