Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৪, ১৯ জানুয়ারি ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৪, ১৯ জানুয়ারি ২০২৬
আরও খবর
রাজধানীতে ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮
দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
মানিকগঞ্জের বালুমহলে দুর্বৃত্তদের গুলিতে ম্যানেজার নিহত
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা খেল বাস, নিহত ৩

দুর্বৃত্তদের হামলায় র‌্যাব সদস্য নিহত, আহত ৪

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৪, ১৯ জানুয়ারি ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
২১:১০, ১৯ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৪, ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসীদের ধরতে গিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এই হামলায় ডিএডি মোতালেব নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, বিকেলে র‍্যাবের একটি দল জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা হঠাৎ গুলি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা র‍্যাবের তিন সদস্য ও একজন সোর্সকে ধরে পাহাড়ের গহীনে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের অতিরিক্ত সদস্য গিয়ে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে গুরুতর আহত অবস্থায় ডিএডি মোতালেবকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাস জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের দখলে রয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের এই বিশাল জমির দখল নিয়ে এলাকায় নিয়মিত খুনোখুনি ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এলাকায় ঢুকলেই পাহারাদাররা আগাম খবর পৌঁছে দেয়, ফলে অভিযান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোপূর্বেও র‍্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে সেখানে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে র‍্যাব সদস্য মোতালেব নিহত হয়েছেন। আহত সদস্যদের উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত কনস্টেবল রিফাতুলকে চট্টগ্রাম সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে, তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, দখলকৃত এই জমিতে সরকারের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সশস্ত্র সন্ত্রাসীদের বাধার কারণে জমি উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে থমকে আছে উন্নয়ন কাজ।

চট্টগ্রাম হামলা র‌্যাব নিহত
০৭ মার্চ ২০২৬
অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ : পার্বত্য প্রতিমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
জনগণই বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র
০২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা : চট্টগ্রাম বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
২৫ ফেব্রুয়ারি ২০২৬
কাগজপত্র দেখতে চাওয়ায় টিএসআইকে মারধর
০৮ ফেব্রুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর
২০ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাবের ডিজি
০৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
০৮ জানুয়ারি ২০২৬
পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ সরকারি তেল চুরি
০২ জানুয়ারি ২০২৬
শাহ আমানত বিমানবন্দরে বিক্ষোভ, ভাঙচুর
২২ ডিসেম্বর ২০২৫
সন্তানদের বাধায় ৩৬ ঘণ্টা পর মরদেহ দাফন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করব : তথ্য প্রতিমন্ত্রী
  2. সংসদ সচিবালয় কমিশন গঠিত
  3. কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ
  4. ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী
  5. বিনিয়োগে চ্যালেঞ্জ সম্পর্কে ব্যবসায়ীদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
  6. গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না : আখতার হোসেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x