লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন
লালমনিরহাটে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। ছবি : এনটিভি অনলাইন
লালমনিরহাটে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. নাজিরুল ইসলাম ওরফে নজরুল (৪০)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের বাসিন্দা।
লালমনিরহাট কোর্ট পুলিশের পরিদর্শক মো. আমিরুল ইসলাম জানান, ২০২১ সালের ৩০ অক্টোবর কালীগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নজরুলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১৯২ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ইস্কাপ উদ্ধার করা হয়।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)