Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২১ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২১ জানুয়ারি ২০২৬
আরও খবর
বীরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষারত বাবার মৃত্যু
সফল রঙিন ফুলকপি চাষি মতিয়ার
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ
হিলিতে সীমান্ত ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিদেশি সবজি স্কোয়াশ চাষে বাজিমাত

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২১ জানুয়ারি ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫৫, ২১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৫৯, ২১ জানুয়ারি ২০২৬
খানসামার নেউলা গ্রামে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘এক্স এল সুপার’ জাতের স্কোয়াশ চাষে বাম্পার ফলন হয়েছে। ক্ষেতে উৎপাদিত স্কোয়াশ হাতে কৃষক রফিকুল ইসলাম ও কৃষি কর্মকর্তা। ছবি : এনটিভি অনলাইন

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের কৃষক রফিকুল ইসলামের হাত ধরে উচ্চমূল্যের বিদেশি সবজি স্কোয়াশ চাষে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মাত্র ২০ শতক জমিতে ‘এক্স এল সুপার’ জাতের স্কোয়াশ চাষ করে তিনি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। স্বল্প খরচ আর অল্প সময়ে অধিক মুনাফা পাওয়ায় তার এই সাফল্য এখন স্থানীয় কৃষকদের মাঝে নতুন স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় দিনাজপুর অঞ্চলের ‘টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রদর্শনী হিসেবে রফিকুল ইসলাম এই চাষ শুরু করেন। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ফলে রোপণের অল্প দিনের মধ্যেই ফলন আসতে শুরু করে। বর্তমানে প্রতি সপ্তাহে তার ক্ষেত থেকে গড়ে ৬০০ থেকে ৭০০ পিস স্কোয়াশ সংগ্রহ করা হচ্ছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে সপ্তাহে আয় হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।

নিজের সাফল্যের অভিজ্ঞতা জানিয়ে কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শে আমি মাত্র ১৫ হাজার টাকা খরচ করে এই চাষ শুরু করেছিলাম। ইতোমধ্যে প্রায় ৩৫ হাজার টাকার স্কোয়াশ বিক্রি করেছি। গাছে এখনও প্রচুর ফল আছে। আশা করছি, বাকি সময়ে আরও বড় অংকের লাভ হবে। তিনি আরও বলেন, নিয়মিত সেচ ও সঠিক সার ব্যবস্থাপনা নিশ্চিত করায় ফলন আশাতীত হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা শ. ম. জাহেদুল ইসলাম জাহিদ জানান, ‘এক্স এল সুপার’ জাতটি অত্যন্ত ফলনশীল ও রোগ সহনশীল। সঠিক পরিচর্যার কারণেই রফিকুল ইসলাম এই অভাবনীয় সাফল্য পেয়েছেন।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসিন আক্তার বলেন, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো কৃষকদের আয় বৃদ্ধি। স্কোয়াশের মতো উচ্চমূল্যের ফসল চাষে অল্প জমিতে বেশি উৎপাদন সম্ভব। রফিকুল ইসলামের সাফল্য পুরো অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করছে। আমরা চাই আধুনিক এই চাষ পদ্ধতি ছড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিতে।

এদিকে, রফিকুল ইসলামের এই সবুজ লতায় মোড়ানো স্কোয়াশ ক্ষেতটি এলাকার মানুষের কাছে একটি ‘শিক্ষণ ক্ষেতে’ পরিণত হয়েছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ কৃষক ও আগ্রহীরা আসছেন চাষ পদ্ধতি শিখতে।

দিনাজপুর স্কোয়াশ বিদেশি সবজি
সর্বাধিক পঠিত
  1. দুই হালি ডিম বিক্রি হলো দুই হাজার টাকায়
  2. ৮ সহযোগীসহ সন্ত্রাসী শহিদ প্যাদা আটক, অস্ত্র উদ্ধার
  3. সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচার নিয়ে ইসির নির্দেশনা
  4. ‘সম্মতি সাপেক্ষে’ নারীদের মাতৃত্বকালীন কর্মঘণ্টা হবে ৫ ঘণ্টা
  5. কেউ সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, সবাই বাংলাদেশি : মির্জা আব্বাস
  6. ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের মিছিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x