এনআইডি সংশোধন কার্যক্রম ফের শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে স্থগিত থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম ফের শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, এখন থেকে ব্যক্তির জন্ম তারিখ সংশোধনের জন্য যেতে হবে ইসির এনআইডি অনুবিভাগে। অর্থাৎ, এখন থেকে মাঠ পর্যায়ে নামসহ অন্যান্য তথ্য সংশোধন হলেও বয়স সংশোধন হবে না।
রোববার (২৫ জানুয়ারি) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ তথ্য জানান।
হুমায়ুন কবীর জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ২৫ জানুয়ারি থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের একাউন্টে সংশোধনের আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা প্রদান করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর জারিকৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসারে জন্ম তারিখ এবং জন্ম তারিখসহ অন্যান্য তথ্য সংশোধন সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরি হিসেবে নিষ্পত্তি করতে হবে।
হুমায়ুন কবীর আরও জানান, ক্যাটাগরি করার সময় জন্ম তারিখ সংক্রান্ত আবেদনসমূহ ঘ ক্যাটাগরিতে এসাইন করতে হবে। এ ছাড়া খ, খ১ হতে বাতিল হওয়া আবেদনসমূহ গ১ হিসেবে ক্যাটাগরিভূক্ত করতে হবে। যা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

নিজস্ব প্রতিবেদক