সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের সদয় অনুমোদন প্রদান করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লে. জেনারেল মো. ফয়জুর রহমানকে এই কমিটির সভাপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৮ জানুয়ারি) জানানো হয়, এই কমিটি আজ বুধবার বেলা ২টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করে। এ সময় লে. জেনারেল মো. ফয়জুর রহমানের সঙ্গে কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সশস্ত্র বাহিনীর বেতন কমিটির চূড়ান্ত প্রতিবদেন গ্রহণ করে অর্থ উপদেষ্টা সবাইকে এই কষ্টসহিষ্ণু কাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিজস্ব প্রতিবেদক