নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে মাঠে বিজিবি ও সেনাবাহিনী
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন ধরনের মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে গাজীপুরে সেনাবাহিনী ও পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার (২২ জুন) বিকেল থেকে ৩ প্লাটুন বিজিবি টহল দিলেও আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে।
এছাড়া সেনাবাহিনীর ১২০ জন সদস্যের একটি টিম যেকোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভুঁইয়া। এর পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর