Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:৪৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫১, ৩১ জানুয়ারি ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:৪৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫১, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নাটোর জেলা কারাগারের ৪১ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে
জামিননামা ছাড়াই ৩ হত্যা মামলার আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

‘পরিচয় বদল’ করে কারাগার থেকে পালালেন আসামি

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:৪৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫১, ৩১ জানুয়ারি ২০২৬
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া
২১:৪৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ২১:৫১, ৩১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে একজনের পরিবর্তে অন্য হাজতির পরিচয় জালিয়াতির মাধ্যমে মুক্তি পেয়ে পালিয়ে যাওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ঘটনায় কারা প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। দায়িত্ব অবহেলার অপরাধে একজন ডেপুটি জেলার ও ছয়জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে হাজতি দিদার হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। সেই সুযোগে অন্য এক হাজতি, যার নাম হৃদয়, সুকৌশলে নিজেকে দিদার হোসেন বলে পরিচয় দেয়। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে ‘কেস হিস্ট্রি’ টিকিটে থাকা ছবিও সরিয়ে ফেলা হয়। এমনকি কারাগারের ভেতরে থাকা আরও কয়েকজন হাজতিও হৃদয়কে ‘দিদার’ বলে ভুয়া শনাক্তকরণে সহায়তা করে। কর্তব্যরত কারারক্ষীরা নথিপত্র ও অন্য বন্দিদের সায় পেয়ে যাচাই-বাছাই ছাড়াই হৃদয়কে মুক্ত করে দেন।

ভুয়া দিদার (হৃদয়) মুক্তি পাওয়ার কিছুক্ষণ পর বন্দিদের মধ্যে পারস্পরিক কথাকাটাকাটির একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। কর্তৃপক্ষের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, কয়েকজন বন্দি যোগসাজশ করে প্রতারণার মাধ্যমে হৃদয়কে পালাতে সাহায্য করেছে।

এই ঘটনায় ২৯ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কারাগারের জেলার মনজুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মূল হোতা হৃদয়, দিদার হোসেনসহ মোট সাতজন নামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, নিরাপত্তার এমন গুরুতর ত্রুটির অপরাধে একজন ডেপুটি জেলার ও ছয়জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে ডিআইজি (প্রিজন) শফিক মিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পালালেন আসামি হাজতি কারাগার ব্রাহ্মণবাড়িয়া
সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x