Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১১:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১১:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
শাপলাকলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে : নাহিদ ইসলাম
হাইকোর্টে বিএনপির ৪০ জনের জামিন
মিথ্যাবাদী নেতৃত্ব দেশের কল্যাণ করতে পারে না : তারেক রহমান
নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আরও ১৪ নেতা বহিষ্কার

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১১:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
১১:০৫, ০২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৭, ০২ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনার অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার আরও ১৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা বিএনপি থেকে বহিষ্কৃত হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনি কার্যকলাপে জড়িত ছিলেন। ইতোপূর্বে একই অভিযোগে গত ২৬ জানুয়ারি আরও ১৭ জন নেতাকে বহিষ্কার করে কেন্দ্রিয় কমিটি। এর ফলে এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালসহ ৩২ নেতাকে বহিষ্কার করল দলটি। বহিষ্কারের আগে শেখ মজিবুর রহমান ইকবাল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।

গতকাল ১ ফেব্রুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদেরকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অল কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বার, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

নিকলী ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনে প্রথমে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু পরে তা পরিবর্তন করে বিএনপির প্রার্থী করা হয় বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে আসা সৈয়দ এহসানুল হুদাকে। মনোনয়নবঞ্চিত হয়ে শেখ মজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হন।

বহিষ্কার হওয়া বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বাদল তাঁর মন্তব্যে জানান, শেখ মজিবুর রহমান ইকবাল এ আসনে দীর্ঘ ২৫ বছর ধরে গণমানুষের পরীক্ষিত নেতা। বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়েই আমরা উনার নির্বাচন করছি। বহিষ্কার হওয়াতে এখন আমরা ভারমুক্ত হয়েই কাজ করে শেখ মজিবুর রহমান ইকবালকে বিজয়ী করে ঘরে ফিরব। শেষ হাসিটা আমরাই হাসব।

গত ২৬ জানুয়ারি বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, গুরুই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং নিকলী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন।

বিএনপি বহিষ্কার সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১ ঘন্টা আগে
নোয়াখালীতে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ
৩ ঘন্টা আগে
উজিরপুরে সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে উঠান বৈঠক
৬ ঘন্টা আগে
বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x