কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে ডা. জুবাইদা রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে দিনব্যাপী হেলথ ক্যাম্পে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণের এই বিশেষ হেলথ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
ডা. জুবাইদা রহমান এই কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে নারীদের বিভিন্ন চিকিৎসা সমস্যা শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, বিশেষায়িত মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক ডা. জিয়াউল করিম, ডা. মোস্তফা আজিজ সুমন, প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন, প্রফেসর ডা. খবির উদ্দিনসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

এনটিভি অনলাইন ডেস্ক