Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০১, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০১, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মূলত অঙ্গীকারের জায়গা : আখতার হোসেন
স্পিকারকে শপথ ও সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : ডা. তাহের

নিবার্চনে নীতি বিবর্জিত কাজ করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০১, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৫৫, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০১, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। তিনি বলেন, নিবার্চনে যারা নীতি বিবর্জিত কাজ করবে, লোভের বশবর্তী হয়ে অন্যায় কাজ করবে, দায়িত্ব এড়িয়ে চলবে, দায়িত্ব অবহেলা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে কোস্ট গার্ড আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।

কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় এবং জনগণের আস্থা ধ্বংস করে।

পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্যান্য জাতীয় নির্বাচনের তুলনায় এ বছর সহিংসতার হার অনেক কম।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ভিডিও সংবাদ
১৮ অক্টোবর ২০২৫
অগ্নিদুর্ঘটনা তদন্তে সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ অক্টোবর ২০২৫
এফএও’র মহাপরিচালকের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক
১২ অক্টোবর ২০২৫
‘সেফ এক্সিট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
১২ অক্টোবর ২০২৫
নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার
০৮ অক্টোবর ২০২৫
আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
০১ অক্টোবর ২০২৫
পূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল : স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ সেপ্টেম্বর ২০২৫
খেয়াল রাখতে হবে যেন দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা না ঘটে : স্বরাষ্ট্র উপদেষ্টা
৩০ সেপ্টেম্বর ২০২৫
হিন্দুদের পূজা উদযাপন নস্যাৎ করতে খাগড়াছড়ির ঘটনা : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজার নির্বিঘ্ন আয়োজনে কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ
  2. সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, হাসপাতালে ছোট ভাই
  3. জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
  5. গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী
  6. ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x