রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : ডা. তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শেষে ডা. তাহের এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, সংসদ অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করেছে, তা আমাদের কাছে বোধগম্য নয়।
সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াতে নায়েবে আমির বলেন, অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পরে সিদ্ধান্ত জানানো হবে।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

নিজস্ব প্রতিবেদক