Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৭:০০, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০৭, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৭:০০, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০৭, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না : স্বাস্থ্যমন্ত্রী
মোটরসাইকেলে কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের
ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০
জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস
জনগণের রায়কে সম্মান করুন, বিএনপির প্রতি জামায়াত আমির

এক ভোট নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৭:০০, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০৭, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)
১৭:০০, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৭:০৭, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
খোকসার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে জামায়াত-বিএনপির সংঘর্ষ। ছবি : এনটিভি অনলাইন

এক বৃদ্ধের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামের বৃদ্ধ আব্দুর রহমানের (৮০) কাছে ভোট প্রার্থনা করেন বিএনপির কর্মীরা। ওই বৃদ্ধ ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে জামায়াত কর্মীরা তার বাড়িতে ভোট চাইতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এই ঘটনা মীমাংসার জন্য আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে মাসিলিয়া বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের কার্যালয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত বিএনপি কর্মীরা হলেন- জয়ন্তী হাজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪৫), সমর্থক খাইরুল হাসান রিন্টু, তুহিন হোসেন (৩২) ও হাবিবুর রহমান। এদের মধ্যে প্রথম তিনজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

অন্যদিকে, জামায়াতের আহতরা হলেন- ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এস এম আবু দাউদ (৪০), ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মাসুম বিল্লাল (২২) ও উপজেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম (৩৩)। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

আহত বিএনপি নেতা নিজাম উদ্দিনের অভিযোগ, জামায়াতের লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলামের নেতৃত্বে এই হামলা হয়েছে। 

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং কারা সংঘর্ষের সূচনা করেছে তা তিনি জানেন না।

পাল্টা অভিযোগ করে জামায়াত নেতা এস এম আবু দাউদ বলেন, বিএনপির নেতাকর্মীরা জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে। সালিশ চলাকালে তারাই অতর্কিত হামলা করেছে।

দুপুরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান কুষ্টিয়া-৪ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, নির্বাচন বাঞ্চাল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করে এই হামলা চালিয়েছে। 

অন্যদিকে, একই আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা নিয়মিত তাদের ভয়ভীতি দেখাচ্ছে এবং আজকের হামলাও তারই অংশ।

খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, ভোট চাওয়া নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংঘর্ষ কুষ্টিয়া সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী আহত
১১ ফেব্রুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৮
০৮ ফেব্রুয়ারি ২০২৬
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
০৬ ফেব্রুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
০৫ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যরাতে সংঘর্ষে জড়াল তিন গ্রামের মানুষ, আহত ১৫
৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৭
২৯ জানুয়ারি ২০২৬
শৈলকুপা রণক্ষেত্র, নারীসহ আহত ২০
২৯ জানুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম
২৮ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষে শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠান পণ্ড
২৬ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষে আহত ৫
২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনি জনসভায় চেয়ার ছোড়াছুড়িতে আহত ৩০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৭ হাসপাতাল ঘুরেও বাঁচানো গেল না হামে আক্রান্ত সাজিদকে
  2. সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. রাজধানীর শ্যামপুরে রিকশা ভ্যান উল্টে চালক নিহত
  4. বৃষ্টি-লঘুচাপ ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. সমকামিতার অভিযোগে হাবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার
  6. টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির ধারার বৈধতা প্রশ্নে রুল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x