Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৫:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৫:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
জুলাই সনদ ও সংবিধান সংস্কারের সমাধান সংসদেই করতে হবে : জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নওগাঁ জেলা মিডিয়া ফোরাম, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল
নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির

সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব : জামায়াত আমির

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৫:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৫:১০, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১৬, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : এনটিভি

সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

শফিকুর রহমান বলেন, কোনো পরিস্থিতি হলেই যারা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। এদেশ আমাদের সকলের। সকলকে নিয়েই আমরা চলব।

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে যারা মাইনোরিটি অধিকার নিয়ে বেশি হাল্লাচিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে (গাইবান্ধার সাহেবগঞ্জ) কী করেছে, সেটি দেখেননি? তাঁরা কি আমাদের ভাই-বোন না? তাঁরা কি এ দেশের নাগরিক না? আমরা তাঁদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব। আমরা সকলের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব।

নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, মায়েদের জন্য ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা এই দুইটা জিনিস নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না, নারী জাতির কারও দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে। এই অবস্থা দেখে অনেকে বেসামাল। ভাই মাঘ মাসে মাথা গরম করবেন? চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখেন। মানুষ কী ভাবছে কান পেতে শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীক।

জামায়াত আমির বলেন, নারীদের হুমকি-ধামকি, গায়ে হাত এগুলো যদি বন্ধ না রাখেন–তাঁদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য যেভাবে যুবক ভাইয়েরা গর্জে উঠেছিল, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে। মায়ের অপমান সহ্য করবে না।

শফিকুর রহমান বলেন, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়। বরং আজকে যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালায় নুন আনতে পান্তা ফুরায় তাঁরও ছেলের যে মেধা আছে সেই মেধাকে বিকশিত করে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে। তাহলে ওরা বুজবে দুখি মানুষ ক্যামনে বুজবে। এভাবেই জমিদারি প্রথার রাজনীতি ভেঙে চুরমার হয়ে যাবে।

সরকার গঠন করলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের জামায়াত প্রশ্রয় দেবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার চাঁদাবাজি আমরা করি না। চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না। দুর্নীতি আমরা পছন্দ করি না। বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। ব্যাংক ডাকাতি আমরা করি না। কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপসরফা হবে না। মামলাবাজি আমাদের খাসলত নয়। মামলা বাণিজ্য যারা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

জামায়াতের এই নেতা বলেন, ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের পকেট পুরেছেন। ব্যাংক, বীমা লুট করেছে। বড় বড় মেগা প্রকল্পের মেগা দুর্নীতি করেছে। দুর্নীতির টাকা দেশে রাখতে পারেনি। সেই টাকা বিদেশে পাচার করেছে। ক্ষমতায় এলে এই সব চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে সব টাকা বের করে আনা হবে।

উত্তরবঙ্গ কৃষির রাজধানী উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সারা দেশের মধ্যে নওগাঁ জেলায় দশ ভাগের এক ভাগ উৎপন্ন হয়ে থাকে। কিন্তু এই জেলা তার ন্যায্য পাওনা পায়নি। নওগাঁ শহরের ভেতর দিয়ে চলা প্রধান সড়কটি চার লেন হওয়া দরকার। জামায়াত ক্ষমতায় এলে এই সড়কটি চার লেন করা হবে। এই জেলায় ব্যাপক পরিমানে ধান ও ফল উৎপন্ন হয়ে থাকে। কিন্তু কৃষকেরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য পায় না। উৎপাদিত ফল সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হবে। ফল প্রসেসিং ইন্ডাস্ট্রি করা হবে। প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণ করে পর্যটন শিল্পকে আরও বিকশিত করা হবে।

নওগাঁ জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের জামায়াতের প্রার্থী আব্দুর রাকিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন–নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের জামায়াতের প্রার্থী আ স ম সায়েম, নওগাঁ-১ আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম, নওগাঁ-২ আসনের জামায়াতের প্রার্থী এনামুল হক, নওগাঁ-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান, নওগাঁ-৬ আসনের জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম, ডাকসুর জিএস এসএম ফরহাদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রমুখ।

জামায়াত আমির নওগাঁ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের আগমন উপলক্ষে কুমিল্লায় স্বাগত মিছিল
২৫ জানুয়ারি ২০২৬
নতুন ধারার রাজনীতিকে জয়ী করতে হবে : জামায়াত আমির
২৩ জানুয়ারি ২০২৬
বেকার ভাতা দিয়ে কারো হাতে অসম্মানের চাবি তুলে দিতে চাই না : জামায়াত আমির
২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই: জামায়াত আমির
৩০ নভেম্বর ২০২৫
অর্থনীতিতে ন্যায্যতা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : জামায়াত আমির
১৫ অক্টোবর ২০২৫
নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত
১০ মে ২০২৫
মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
১৩ ডিসেম্বর ২০২২
জঙ্গি কানেকশনে গ্রেপ্তার জামায়াতের আমির : সিটিটিসি
  •  
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  3. জয়পুরহাটে ছেলের লাঠির আঘাতে বাবা খুন
  4. শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ
  5. মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেওয়া হবে সিঙ্গাপুরে
  6. ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x