সাবেক সচিব শহীদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে উল্লেখ করা হয়, শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তার নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ যে কোনো সময় উত্তোলন করে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি।

আদালত প্রতিবেদক