নির্বাচন উপলক্ষে জামালপুরে যৌথবাহিনীর মহড়া
জামালপুর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর মহড়া। ছবি : এনটিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আউটার স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার আগে মেজর ইমরান সাংবাদিকদের জানান, জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নিরবচ্ছিন্নভাবে ও নিরাপদে ভোট দিতে পারে সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলার সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ব্যতিত পাঁচটি উপজেলার চারটি সংসদীয় আসনে প্রায় ৬০০ সেনাসদস্য নিয়োজিত থাকবেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন।
এরপর সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।

আসমাউল আসিফ, জামালপুর