Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
সংসদে দর্শক গ্যালারিতে অধ্যাপক ইউনূস, জুবাইদা ও জায়মা রহমান

যে ইউনিয়নের ২০ বুথের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৪:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে অধিকাংশ নারী ভোটার ভোটকেন্দ্রে যান না— এমন একটি সামাজিক বাস্তবতা ভাঙতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নারী ভোটারদের নিরাপত্তা, পর্দা ও স্বাচ্ছন্দ্য বিবেচনায় প্রতিটি ধাপে নারী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭০-এর দশকে জৈনপুরের এক পীরের অনুরোধ মেনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। পরবর্তীতে কয়েকটি নির্বাচনে অল্পসংখ্যক নারী ভোট দিলেও তা ছিল নামেমাত্র। তবে ভোট ছাড়া অন্যান্য সামাজিক ও পারিবারিক কর্মকাণ্ডে এই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

এ বাস্তবতায় পরিবর্তন আনতে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। পর্দা বজায় রেখে নারীদের ভোটদান সহজ করতে ইউনিয়নের ৮টি কেন্দ্রের সবকটিতেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে নারীদের জন্য ২০টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে ভোটগ্রহণের সব পর্যায়ের দায়িত্বে থাকবেন নারী কর্মকর্তারা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও ভিডিপির নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে নারী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী ৮ জন প্রার্থীকে সংশ্লিষ্ট নারী বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দিতে চিঠি ও মৌখিকভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন। ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়ে নারীদের ভোটদানে উৎসাহিত করা হচ্ছে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, নারীদের পর্দা ও নিরাপত্তা নিশ্চিত করে ভোটদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আশা করছি, এবার রূপসা দক্ষিণের নারীরা দীর্ঘদিনের বাধা পেরিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে আসবেন।

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
  2. ঈদের দিন দেশের যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা
  3. ঝড়ে উপড়ে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
  4. নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
  5. জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
  6. সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x