ভোট বর্জনের ঘোষণা দিলেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী
ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক পেইজে লাইভে এসে এই ঘোষণা দেন তিনি। এই আসনে তিনি ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
লাইভ ভিডিওতে জসিম উদ্দিন অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। অনেক কেন্দ্র থেকে তার সমর্থকদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এবং ভোটারদের সঠিক জনমত প্রতিফলিত হওয়ার সুযোগ না দেখে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জসিম উদ্দিন বলেন, সকাল থেকেই আমরা বিভিন্ন অনিয়মের খবর পাচ্ছিলাম। আমার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমন অবস্থায় এই নির্বাচনে থাকা আর না থাকা সমান। তাই আমি বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষ থেকে ভোট বর্জন করলাম।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এবার ১০-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা