হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী ববি হাজ্জাজ
ববি হাজ্জাজ। ফাইল ছবি
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে ববি হাজ্জাজ পেয়েছেন ৯০ হাজার ৬০১ ভোট। অন্যদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। অর্থাৎ, তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বহুল আলোচিত ঢাকা-১৩ আসনে জয়লাভ করেন ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন ববি হাজ্জাজ ও মামুনুল হকের সমর্থকরা। বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর থেকেই দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুই প্রার্থীর মধ্যে। তবে দিনশেষে বিজয়ের হাসি হেসেছেন ববি হাজ্জাজ।

এনটিভি অনলাইন ডেস্ক