Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ক্ষমতার জন্য ভোট মেনে নিলেও গণভোট মানেনি সরকার : বিরোধীদলীয় নেতা
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সভা অনুষ্ঠিত
জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি : বদরুদ্দোজা বাদল
সংসদে কথা বলে লাভ না হলে খোদা হাফেজ বলে চলে আসব : জামায়াত আমির

ফলাফলে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম

এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের ফলাফলে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। একটা পর্যায় পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল ঘোষণার সময় সুনির্দিষ্ট অনেকগুলো আসন টার্গেট করে, সেগুলোর ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক, ঢাকা-১৩, ঢাকা-৮ আসন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের আসন।

এনসিপির এই আহ্বায়ক বলেন, কেন্দ্রগুলো দখল করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আমরা যে প্ল্যানের কথা শুনেছিলাম, তার একটি স্বরূপ এই নির্বাচনে দেখতে পাচ্ছি। এভাবে ফলাফল কারচুপি করে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সে ধরনের প্রচেষ্টা আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্বাচারে হামলা, বাড়িঘরে হামলা, বাড়িঘরে আগুন লাগানো এবং এলাকাছাড়া করতেছে, তাদের কাছে এদেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সেটার জন্য আমরা ১১ দল ঐক্যবদ্ধ হয়েছি। (জামায়াত আমির) ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, যদি আমাদের রাজপথে নামার প্রয়োজন হয়, আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। কারণ এদেশের মানুষ, যারা ১১ দলের ঐক্যের পক্ষে কাজ করেছেন—সমর্থক, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের।

নাহিদ ইসলাম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এই নির্বাচনে একটি দিক ছিল সংস্কারের পক্ষ, যারা দুর্নীতি-লুটপাট বন্ধ করতে চায় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। আরেকটি পক্ষ পুরনো বন্দোবস্তের রাজনীতির প্রতিনিধিত্ব করেছে। তারা দুর্নীতি লুটপাটের রাজনীতি করতে চায়। জনগণ যারা সংস্কারের পক্ষে ৬০ শতাংশের বেশি ভোট দিয়েছে, সেই একই জনগণ ১১ দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ১০ শতাংশের মতো ভোট ফলাফলে কারচুপি করা হয়েছে। অন্যথায়, এসব ভোট ১১ দলের পক্ষেই আসত। শেষ মুহূর্তে ১১ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে প্রার্থীরা অভিযোগ জানাবে, এরপর নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করবে, তার নির্ভর করছে নির্বাচন নিয়ে আমাদের চূড়ান্ত অবস্থান।

নাহিদ ইসলাম সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এনসিপি ১১ দলীয় জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী

সংশ্লিষ্ট সংবাদ: নাহিদ ইসলাম

১২ মে ২০২৬
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত : নাহিদ ইসলাম
০৬ মে ২০২৬
নিজ আসনের আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময়
০৩ মে ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশ ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  2. চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  3. ছুটির দিনে ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন আজ
  5. অসংখ্য মানুষকে নিঃস্ব করে ভারতে পালানো ‘হুন্ডি কাজল’ মারা গেছেন
  6. তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x