সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জ সদর থানা। ফাইল ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ী হলেন রাসেল কবির (৪২)। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত ব্যক্তি হলেন নাজমুল হাসান। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ