Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ট্রেন-বাস সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি
প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

তারেক রহমান হবেন জনতার প্রধানমন্ত্রী : জুবায়ের বাবু

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
জুবায়ের বাবু। ফাইল ছবি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রাক্কালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নির্মাতা, সাংবাদিক ও সম্প্রচারক জুবায়ের বাবু।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় জুবায়ের বাবু বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম, প্রতিকূলতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে তারেক রহমান যে নেতৃত্বের ধারাবাহিকতা, ধৈর্য ও কৌশলগত সক্ষমতার পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

জুবায়ের বাবু বলেন, এই বিজয় কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘ রাজনৈতিক লড়াই, সাংগঠনিক পুনর্গঠন, জনসম্পৃক্ততা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অদম্য প্রত্যয়ের ফল।

জুবায়ের বাবু আরও বলেন, গত দেড় দশকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল নানা সংকট, বিভাজন ও দমন-পীড়নে চিহ্নিত। বিরোধী রাজনীতির ওপর কঠোর নজরদারি, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, গুম ও নির্যাতনের অভিযোগ—এসবের মধ্যেও বিএনপি সাংগঠনিকভাবে টিকে থেকেছে এবং জনগণের সঙ্গে তাদের সম্পর্ক অটুট রেখেছে।

নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘যে দল ও নেতৃত্ব দীর্ঘ সময় চাপের মুখে থেকেও ভেঙে পড়েনি, বরং নিজেদের পুনর্গঠিত করেছে—তাদের প্রতি জনগণের আস্থা তৈরি হওয়াই স্বাভাবিক।’

জুবায়ের বাবু আরও বলেন, ব্যক্তিগতভাবে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করলেও তারেক রহমান দেশের রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক সংকট, যুবসমাজের প্রত্যাশা ও প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ সম্পর্কে নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন। প্রযুক্তিনির্ভর যোগাযোগ, নীতিগত বক্তব্য এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি দলের ভেতরে ও বাইরে এক ধরনের নেতৃত্বের উপস্থিতি বজায় রেখেছেন।

জুবায়ের বাবু বলেন, দূরত্ব কখনোই তারেক রহমানের রাজনৈতিক সম্পৃক্ততাকে দুর্বল করতে পারেনি; বরং সময়ের সঙ্গে তিনি নিজেকে আরও প্রস্তুত করেছেন।

শুভেচ্ছা বার্তায় জুবায়ের বাবু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় স্পষ্ট—তারা পরিবর্তন চেয়েছে এবং সেই পরিবর্তনের নেতৃত্বে তারেক রহমানকে নির্বাচিত করেছে। ভোটাররা বিএনপি নেতৃত্বাধীন জোটের ঘোষিত ৩১ দফা কর্মসূচি, অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নির্বাচনব্যবস্থার সংস্কারের অঙ্গীকারের ওপর আস্থা রেখেছে।

জুবায়ের বাবু উল্লেখ করেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তার ধারাবাহিকতায় তারেক রহমান নিজেকে প্রস্তুত করেছেন। তাঁর মতে, জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক ন্যায়বিচারের যে দর্শন বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে উচ্চারিত হয়ে আসছে, তার আধুনিক রূপায়ণ ঘটানোর সুযোগ এখন তারেক রহমানের সামনে এসেছে।

এক-এগারো পরবর্তী সময় এবং পরবর্তী শাসনামলে তারেক রহমানকে জোরপূর্বক নির্বাসনে রাখা হয়েছিল—এমন অভিযোগ তুলে জুবায়ের বাবু বলেন, রাজনৈতিকভাবে তাঁকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, কিন্তু জনগণের হৃদয় থেকে তাঁকে বিচ্ছিন্ন করা যায়নি। তিনি মনে করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনি রায় প্রমাণ করেছে—জনগণ তাদের সিদ্ধান্ত নিজেরাই নেয় এবং দীর্ঘ সময়ের রাজনৈতিক বাস্তবতার মূল্যায়ন করেই ভোট দেয়।

জুবায়ের বাবু আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় ঐক্য গড়ে তুলতে উদ্যোগী হবে, বিরোধী মতের প্রতি সহনশীলতা প্রদর্শন করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে। একইসঙ্গে তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বার্তায় জুবায়ের বাবু বলেন, ‘ক্ষমতা নয়, জনতা—সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকারকে সামনে রেখে তারেক রহমান দেশ পরিচালনায় একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবেন—এটাই আজ জনগণের প্রত্যাশা। তিনি বিশ্বাস করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

তারেক রহমান বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

২১ মার্চ ২০২৬
তারেক রহমান-শেহবাজ শরীফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
১৬ মার্চ ২০২৬
যেসব জনবহুল স্থানে চালু হলো ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
  2. মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না : সুলতান সালাউদ্দিন টুকু
  3. ড্যাবের উদ্যোগে ঈদুল ফিতরে কর্মরত চিকিৎসকদের শুভেচ্ছা স্মারক ও লাঞ্চ বক্স বিতরণ
  4. রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
  5. রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
  6. ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x