দিনাজপুর বাস টার্মিনাল আধুনিক টার্মিনালে রূপান্তর হবে : জাহাঙ্গীর আলম
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শ্রমিকদের পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রূপান্তর করা হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ ও শ্রমিকনেতা আলহাজ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহসভাপতি সাইফুর রাজ চৌধুরী, বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক মো. খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফারুক হোসেন, দিনাজপুর