আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আজ সোমবার (২৩) ভোরে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেক পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন এবং গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল