Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র
মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জাতির ভিত্তি : চসিক মেয়র
জনগণই বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র
চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : চসিক মেয়র
কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা : চসিক মেয়র

‘মার্চ থেকে বন্ধ হচ্ছে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আগামী মার্চ মাস থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় বাসাবাড়ির ডোর-টু- ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম বন্ধ হচ্ছে। এর ফলে, বাসা থেকে ময়লা সংগ্রহের জন্য এপ্রিল মাস থেকে আর ভেন্ডরদের টাকা দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে ডোর-টু-ডোর কার্যক্রম বিষয়ে ভেন্ডরদের সঙ্গে এক মতবিনিময় সভায় চসিক মেয়র এ ঘোষণা দেন।

সভায় চসিক মেয়র বলেন, চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভেন্ডররা বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করবেন। ফেব্রুয়ারির বকেয়া টাকা মার্চ মাসে ভেন্ডররা সংগ্রহ করবেন। তিনি আরও বলেন, মার্চ মাস থেকে চসিক-এর পরিচ্ছন্ন বিভাগে কর্মরত দুই হাজার পরিচ্ছন্নকর্মী বাসা থেকে বর্জ্য সংগ্রহ করবেন। ফলে, আলাদাভাবে নগরবাসীকে বাসার ময়লার জন্য এপ্রিল মাস থেকে কোনো টাকা দিতে হবে না।

মেয়র বলেন, চট্টগ্রামে উৎপাদিত বর্জ্যের একটি অংশ খাল-নালায় চলে যায়। এ জন্য উৎপাদিত বর্জ্যের শতভাগ সংগ্রহের লক্ষ্যে বেসরকারি ভেন্ডরদের বেশ কিছু ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে বর্জ্য সংগ্রহে ভেন্ডররা ঠিকমতো সেবা দিতে পারছেন না— এমন অভিযোগ পাওয়ায়, আমরা ভেন্ডরদের বাসা থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করে দিচ্ছি।

চসিক মেয়র বলেন, মার্চ থেকে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় বাসার ময়লা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন, ‘নগরবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে- যত্রতত্র ময়লা ফেললে না, এতে জলাবদ্ধতার সৃষ্টি হয় ও পরিবেশ নষ্ট হয়।’

চসিক মেয়র আরও বলেন, আমাদের যে সব কর্মচারী আপনাদের কাছ থেকে ময়লা নিতে আসবেন, তাদের কাছে নিয়মিত ময়লা দেবেন। এতে ময়লা জমে থাকবে না, মশার উপদ্রব কমে আসবে ও পরিবেশ পরিষ্কার থাকবে। তিনি বলেন, চসিক-এর দুটি বর্জ্যাগারে জমা বর্জ্য থেকে বায়োগ্যাস, গ্রিন ফুয়েল ও জ্বালানি উৎপাদন করে বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছি।

চসিক মেয়র বলেন, উৎপাদিত বর্জ্য থেকে চসিক-এর আয় বাড়বে। শহর পরিষ্কার রাখতে হলে, শতভাগ বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন— চসিক-এর প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক মেয়র ময়লার গাড়ি
২৫ অক্টোবর ২০২৫
মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে : চসিক মেয়র
  •  
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা
  3. বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন
  4. ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট
  5. ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪ : এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা
  6. ‘আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থানের কারণে ছোট ভাইয়ের লাশ আনতে পারিনি’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x