Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি
পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু
ঈদে পুলিশের নিরাপত্তা পরামর্শ
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

লক্ষ্মীপুরে ‘চোর’ ধরা নিয়ে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষ, দুই মামলা

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৫:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রায়পুরা থানা। ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ‘চোর’ ধরাকে কেন্দ্র করে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় রাস্তায় ইট, বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এতে সড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের সৃষ্টি হয়। 

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, অটোরিকশা চুরির ঘটনায় মালিককে আমরা মামলা করতে বলেছি। কিন্তু তারা মামলাতে অনিচ্ছুক। এতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও আহতের ঘটনায় পৃথক মামলা হয়েছে। দুটি ঘটনায় পাঁচজন আটক রয়েছেন। ভোর রাতে দুটি ঘটনার এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে আসামি কতজন তিনি তা জানাতে পারেননি।

পুলিশ ও স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির শাহ আলম অটোরিকশা রাস্তার ওপর রেখে ইফতার করতে যান। কয়েক মিনিটের মধ্যেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে চারজন সন্দেহভাজনকে ধরে আনেন। অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও তারা ব্যাটারি অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে জানায়। তাদেরকে বাড়িতে নিয়ে মারধর করা হয়। 

রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চার ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যাটারি না পাওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া হবে না বলে জানায় এলাকাবাসী। এ নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রায়পুর থানা-পুলিশের মোতালেব, শওকত, মঞ্জুর ও জাহিদসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পুলিশ সদস্যদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

এদিকে এলাকার নিরীহ নারী-পুরুষের ওপর পুলিশের হামলার অভিযোগ এনে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের আঞ্চলিক সড়কের রায়পুরের চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অবরোধ করা হয়। এসময় সড়কে প্রতিবন্ধকতা ও অগ্নিসংযোগ করে ৪ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। 

অটোরিকশাটির চালক শাহ আলম বলেন, আমরা ব্যাটারি উদ্ধারের জন্য চোরদের আটক করে রাখি। পুলিশ এসে তাদের নিয়ে যেতে চায়। তাদেরকে না দেওয়ায় পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমাদের অন্তত ১৫-১৬ জন আহত হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, চারজন চোরকে আটকে মব করা হচ্ছে–৯৯৯ এ ফোন পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। অনেক চেষ্টা করে যখন তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছন থেকে এলাকাবাসী পুলিশকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে এসআইসহ ৪ জন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সংঘর্ষ

সংশ্লিষ্ট সংবাদ: পুলিশ

১৬ মার্চ ২০২৬
পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
১২ মার্চ ২০২৬
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
১০ মার্চ ২০২৬
পুলিশের ৪ কর্মকর্তা বদলি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাসে যা জানা গেল
  2. চাঁদরাতে ক্লাব নটরডেমিয়ান্সে ‘মেহেদি নাইট’ উৎসব
  3. সিংড়ার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
  4. দুর্গাপুরে সওজের জায়গায় ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ
  5. ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
  6. খন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x