Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২২:০২, ০১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২২:০২, ০১ মার্চ ২০২৬
আরও খবর
টানা ১৪ বছর রমজানে ফ্রি ইফতার
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
ইফতারে মজাদার ‘চিংড়ির বড়া’
ইফতারের পর শরীর ক্লান্ত লাগে কেন?

প্লাস্টিক জমা দিলেই মিলবে ‘রমজানের বাজার’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২২:০২, ০১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:০০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ২২:০২, ০১ মার্চ ২০২৬
চট্টগ্রাম নগরীর সরকারি কমার্স কলেজের সামনে স্থাপিত ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ এ ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলবে চাল, ডাল, তেল, চিনি ও ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ‘রমজানের বাজার’। ছবি : বাসস

চট্টগ্রাম নগরীর পরিবেশ সুরক্ষা এবং পবিত্র রমজানে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নগরীর সরকারি কমার্স কলেজের সামনে স্থাপিত ‘প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার’ এ ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলবে চাল, ডাল, তেল, চিনি ও ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় ‘রমজানের বাজার’।

আজ রোববার (১ মার্চ) ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, প্লাস্টিক দূষণ আজ আমাদের নগরীর অন্যতম প্রধান সমস্যা। ড্রেন ও নালা-নর্দমা প্লাস্টিকে ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা চাই রমজানে শহর পরিচ্ছন্ন থাকুক এবং দ্রব্যমূল্যের চাপে কেউ যেন কষ্ট না পায়। নাগরিকরা বাসায় জমে থাকা প্লাস্টিক বোতল বা বর্জ্য এখানে জমা দিয়ে পয়েন্ট সংগ্রহ করবেন। সেই পয়েন্টের বিনিময়ে তারা প্রয়োজনীয় বাজার ও ইফতার সামগ্রী নিতে পারবেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, সংগৃহীত প্লাস্টিক সরাসরি পুনর্ব্যবহার (রিসাইকেল) প্রক্রিয়ায় পাঠানো হবে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের এক্সচেঞ্জ কর্নার স্থাপন করা হবে। উদ্যোগের প্রধান বৈশিষ্ট্য—প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলা রোধ ও জলাবদ্ধতা কমানো, প্লাস্টিককে মুদ্রা হিসেবে ব্যবহার করে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্য সহজলভ্য করা এবং প্লাস্টিকের অর্থনৈতিক মূল্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি।

আয়োজকরা জানান, নির্দিষ্ট বুথে প্লাস্টিক বোতল বা সামগ্রী জমা দিলে ওজন অনুযায়ী ডিজিটাল কার্ড বা কুপনে পয়েন্ট যুক্ত হবে। সেই পয়েন্ট ব্যবহার করে কর্নারে সাজানো ‘রমজানের বাজার’ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা যাবে।

উদ্বোধন শেষে মেয়র স্থানীয় বাসিন্দাদের হাতে প্লাস্টিকের বিনিময়ে রমজানের বাজার ও ইফতার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রমজান রমজান বাজার প্লাস্টিক পণ্য

সংশ্লিষ্ট সংবাদ: রমজান

০১ মার্চ ২০২৬
টানা ১৪ বছর রমজানে ফ্রি ইফতার
২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইফতারে মজাদার ‘চিংড়ির বড়া’
২১ ফেব্রুয়ারি ২০২৬
দেশি ফলে হাত দেওয়ার উপায় নেই, দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেয়ারা-বরই-আনারস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x