দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) তারা পদত্যাগ করেন। দুদকের এই তিন কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বেলা আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। গতকাল সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল।
জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার দুদিন আগে, ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

নিজস্ব প্রতিবেদক