Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৯, ০৮ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৯, ০৮ মার্চ ২০২৬
আরও খবর
২৩ ঘণ্টা পর ফের বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
‘জামায়াত সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করছে’
ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীন হবে: সমাজকল্যাণমন্ত্রী
৬ দিন পর ফের উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন ও পুনঃখনন করা হবে : মন্ত্রী

প্রধানমন্ত্রী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন : পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৯, ০৮ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ০৮ মার্চ ২০২৬
আপডেট: ২১:৫৯, ০৮ মার্চ ২০২৬
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ রোববার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী ১৬ মার্চ জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখননের মাধ্যমে দেশে প্রথম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৮ মার্চ) দুপুরে জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশে খাল খননের মাধ্যমে জনগণের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অধিক কৃষি ফলনের লক্ষ্যে পরিত্যক্ত জলাশয় এবং ছোট বড় নদ-নদীগুলো খনন কাজের উদ্যোগ নিয়েছিলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণ এবং জলবায়ু দূষণ রোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর খাল খননের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্দেশে খাল খনন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে যাব। খাল খননের মাধ্যমে পানি ধরে রাখতে পারলে, দেশের সব এলাকার মানুষ প্রধানত সহজে সেচ সুবিধা পাবে। সব ধরনের ফসল চাষ ও উৎপাদনে উপকার হবে। বিশেষ করে এ খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিনাজপুর সফর উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির নেতা ও পানিসম্পদ সচিব ড. এ কে এম সাহাবুদ্দিন এবং জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রী
২৪ এপ্রিল ২০২৬
২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
২৩ এপ্রিল ২০২৬
প্রতিবেশী চাচার বাসায় বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী
২৩ এপ্রিল ২০২৬
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
২৩ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে নির্বাচন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ
১৩ এপ্রিল ২০২৬
নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
০৭ এপ্রিল ২০২৬
ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত
০৭ এপ্রিল ২০২৬
হাকিমপুরে প্রথমবারেই ‘কালোসোনা’ চাষে বাজিমাত
০৫ এপ্রিল ২০২৬
হাবিপ্রবিতে ২ দিনব্যাপী আইসিএমএসসি কনফারেন্স শুরু
২৮ মার্চ ২০২৬
নাসিমার মরদেহবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায়
২৮ মার্চ ২০২৬
চিরিরবন্দরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
  3. ৮০ কি.মি বেগে কালবৈশাখীর তাণ্ডব, লণ্ডভণ্ড হতে পারে যেসব বিভাগ
  4. পারিবারিক কবরস্থানে যুক্তরাষ্ট্রে নিহত লিমনের দাফন সম্পন্ন
  5. সংরক্ষিত নারী এমপিরা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন : মির্জা ফখরুল
  6. আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x