শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হলেন এনটিভি অনলাইনের জাহিদ
বগুড়ার শেরপুর প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়া ও নয়া দিগন্ত প্রতিনিধি আকরাম হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শাহ জামাল কামাল এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইনের জেলার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান।
আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
এতে সহসভাপতি আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক), যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ (দৈনিক খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্য নিমাই ঘোষ (সমকাল), আইয়ুব আলী (কালের কণ্ঠ), জাহাঙ্গীর ইসলাম (যুগান্তর), তোফায়েল আহম্মেদ (সংগ্রাম), আপেল মাহমুদ আশকারী (প্রত্যাশা প্রতিদিন)।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতাদেরকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এই কমিটি আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

জাহিদ হাসান বগুড়া (শেরপুর-নন্দিগ্রাম)