তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
অবৈধভাবে তেল মজুত করে রাখায় ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: এনটিভি অনলাইন
নাটোরের নলডাঙ্গায় তেল মজুত করে রাখায় জমসেদ ট্রেডার্স নামের এক মুদি দোকানের ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার মোমিনপুর বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন–এক্সিকিউটিভ ম্যাজিট্রেষ্ট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন।
মের্সাস জমসেদ ট্রেডার্স তেল (পেট্রোল) মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে বৃস্পতিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারে অভিমান পরিচালনা করা হয়। দোকানমালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রানা আহমেদ, নাটোর (সদর-নলডাঙ্গা)