Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৩, ১৬ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৩, ১৬ মার্চ ২০২৬
আরও খবর
ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি
আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে যেদিন
ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ
কমছে মাছ-মুরগির দাম, সবজিবাজারে স্বস্তি
ঈদে লঞ্চযাত্রায় স্মরণকালের কম দুর্ভোগ : নৌ প্রতিমন্ত্রী

জমে উঠেছে ঈদ বাজার, মেয়েদের পছন্দের শীর্ষে ‘ফারসি গারারা’

আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৩, ১৬ মার্চ ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
১৪:৩০, ১৬ মার্চ ২০২৬
আপডেট: ১৪:৩৩, ১৬ মার্চ ২০২৬
নওগাঁয় জমে উঠেছে ঈদের বেচাকেনা। ছবি : এনটিভি

ঈদের কেনাকাটায় নওগাঁর বিপণি বিতানগুলো জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। নিজেদের পছন্দের পোশাক কিনতে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ছোট-বড় মার্কেট ও বিপণি বিতানগুলোতে ভিড় করছেন অনেকে। পিছিয়ে নেই ফুটপাতের বেচাকেনাও। তবে বেচাকেনায় বিক্রেতারা সন্তুষ্ট হলেও পোশাকের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের মাঝে।  

বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার আগে ভাগেই বিক্রি শুরু হয়েছে। রোজার ১০ দিন পর থেকেই বিপণি বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে।

সরেজমিনে আনন্দবাজার শপিং কমপ্লেক্স, জহির প্লাজা, দেওয়ান বাজার, মক্কা মার্কেট, শুভ প্লাজা, ইসলাম মার্কেট, বিসমিল্লাহ টাওয়ার, মদিনা মার্কেট, কুমারখালি বস্ত্রালয়, বিশাল ক্লথ স্টোর ঘুরে দেখা যায় প্রতিটি মার্কেটেই ব্যাপক ক্রেতার সমাগম। বিক্রির জন্য বিক্রেতারা ব্যস্ত ক্রেতাদের পছন্দের পোশাক দেখাতে। দামাদামি চলছে মার্কেটের ভেতর। পোশাকের পাশাপাশি কসমেটিক আর জুয়েলারি কিনতেও ক্রেতাদের বেশ ভিড়। স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতেও মানুষের ভিড় দেখা গেছে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি এবার মেয়েদের পছন্দের তালিকায় পাকিস্তানি-ইরানি ডিজাইনের বিশেষ ধরণের থ্রি পিস ‘ফারসি গারারা’ ড্রেস। চাহিদার শীর্ষে রয়েছে সারারা ও গারারা, সায়রাকাট, নায়রাকাট থ্রি পিস। তরুণীদের মধ্যে গাউন, টপস, জিপসি, ফ্লোর টাচ ও লেহেঙ্গার চাহিদাও রয়েছে প্রচুর। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে নানা রকম শাড়ি, থ্রি পিস, আরামদায়ক সুতি পোশাক। আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, পায়জামা-পাঞ্জাবিসহ বাহারি পোশাক।

পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা রফিক ইসলাম বলেন, এ বছর বাজারে পর্যাপ্ত পোশাক থাকলেও দাম গতবারের তুলনায় অনেকটা বেশি মনে হচ্ছে। বাচ্চাদের পোশাকের দাম তুলনামূলক বেশি। আমার পাঁচ বছরের মেয়ের জন্য পছন্দ হওয়া একটা ড্রেসের দামই যাচ্ছে ৪ হাজার টাকা।

শিক্ষার্থী তানিয়া রহমান বলেন, মায়ের সঙ্গে বিভিন্ন মার্কেটে প্রায় দুই ঘণ্টার মতো ঘুরে পাকিস্তানি পোশাক পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রিপিস কিনেছি। বিভিন্ন ওয়েবসাইট দেখে এ পোশাকটি পছন্দ হওয়ায় কিনেছি।

আল-আমিন নামে আরেক ক্রেতা বলেন, দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অস্বস্তি দেখছি। কিন্তু কী করবো বলেন! সব জিনিসের দামই বেড়েছে। তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

আসমান বিগবাজার দোকানের কর্মচারী নাজমুল হোসেন বলেন, তাদের দোকানে ছোট-বড় সব বয়সী মেয়েদের জন্য বিভিন্ন ধরণের থ্রি পিস, টপস, জিপসি, গাউন, লেহেঙ্গা, ফ্লোর টাচ নামের পোশাক রয়েছে। ৮ থেকে ২১ বছর বয়সী শিশু তরুণীদের পছন্দের শীর্ষে থাকা পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রি পিস ২ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শাড়ির মধ্যে নারীদের পছন্দের শীর্ষে জয়পুরি, কাঞ্জিবরণ ও বেনারসি। এছাড়া হাফসিল্ক, জামদানি, খাদি ও মাসরাইজ শাড়ির চাহিদাও রয়েছে।

আসমান বিগবাজার দোকানের মালিক ওহিদুর রহমান বলেন, রোজার ১০ দিন পর থেকে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করে। আমাদের দোকানে সব ধরণের কালেকশন রয়েছে। ক্রেতাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরণ ও দামের পোশাকের সমাহার রেখেছি। এর মধ্যে তরুণীরা বেশি কিনছেন পাকিস্তানি-ইরানি ডিজাইনের ফারসি গারারা থ্রিপিস। এছাড়া পাকিস্তানি সারারা, নায়কাট থ্রি পিস, লোন থ্রি পিস ও ইন্ডিয়ান বিভিন্ন ধরণের গাউন থ্রি পিসের চাহিদা বেশ ভালো।

গিতাঞ্জলি মার্কেটের শিলামনি দোকানের মালিক নেপাল চন্দ্র ঘোষ বলেন, আমাদের দোকানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের জন্য পোশাক রয়েছে। প্রথম দিকে কেনাকেটা কম হলেও ঈদের দিন যতই ঘনিয়ে আসছে বেচাকেনা ততই বাড়ছে। আশা করি সামনের কয়েকদিন আরো ভালো বেচাকেনা হবে।

ঈদ ঈদের কেনাকাটা

সংশ্লিষ্ট সংবাদ: ঈদ

০১ এপ্রিল ২০২৬
আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে যেদিন
২৯ মার্চ ২০২৬
ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ
২৭ মার্চ ২০২৬
কমছে মাছ-মুরগির দাম, সবজিবাজারে স্বস্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
  2. অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
  3. জামায়াতের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না : আপিল বিভাগ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য
  6. ‘ভুয়া’ ভেবে ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর, ভাঙল হাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x