জয়পুরহাটে জুমাতুল বিদা পালিত
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। ছবি : এনটিভি
সারা দেশের ন্যায় আজ জয়পুরহাটেও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২০ মার্চ) ‘জুমাতুল বিদা’ পালিত হয়েছে।
জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, জয়পুরহাট সুগার মিলস লিমিটেড জামে মসজিদ, জেলা মডেল মসজিদ, পূর্ব বাজার জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে রমজান মাসের শেষ জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের আগে মসজিদের ইমাম ও খতিবগণ পবিত্র জুমাতুল বিদার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে খুতবা উপস্থাপন করেন।
নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জুমাতুল বিদা হওয়ায় প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট