Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ০০:০৬, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ০০:০৬, ২১ মার্চ ২০২৬
আরও খবর
সাত দিন ছুটির পরে আজ খুলছে অফিস-আদালত
ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
ঈদের ছুটিতে বিমান জাদুঘরে মানুষের ভিড়

শান্তির বার্তা নিয়ে এলো খুশির ঈদ

এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ০০:০৬, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০০:০৫, ২১ মার্চ ২০২৬
আপডেট: ০০:০৬, ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ইদ্গাহ। ছবি : স্টার মেইল

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও ত্যাগের মহিমা শেষে আজ শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও সংঘাত ভুলে সাম্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে আনন্দের এই দিন।

সকালে শিশু থেকে বৃদ্ধ—সবাই শামিল হবেন নিকটস্থ ঈদগাহ ময়দান বা মসজিদে। রাজধানীসহ দেশের প্রতিটি প্রান্তে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিন ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে বিশেষ খুতবা দেওয়া হবে। এই খুতবা শোনাও ওয়াজিব। এরপর মুসল্লিরা দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং দেশ ও জনগণের উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করবেন। নামাজের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর গীতি—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’—এর সুরে ঈদের দিন প্রতিটি বাঙালির মনে নিয়ে আসে আনন্দের হিল্লোল। সেমাই, পায়েসসহ হরেক রকম খাবারের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা মেতে ওঠেন আড্ডায়, একে অপরের বাড়িতে বেড়াতে গিয়ে ভাগ করে নেন ঈদের খুশি।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপনে দেশের সব শ্রেণি-পেশার মানুষই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে নাড়ির টানে ঢাকা ও অন্যান্য নগরীর কর্মস্থল ছেড়ে বেশিরভাগ মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে পৌঁছে গেছেন। ফলে প্রিয়জনদের উপস্থিতিতে উৎসবের আমেজ এখন শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত।

উৎসবকে ঘিরে রাজধানীসহ সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে কিশোরগঞ্জের শোলাকিয়া—সর্বত্রই উৎসবের আমেজ।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। তাঁদের পাশাপাশি বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং মুসলিম বিশ্বের কূটনীতিকদেরও এই জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

নারী মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা

জাতীয় ঈদগাহে এবার ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে তিন হাজার ৫০০ জন নারীর জন্য রয়েছে আলাদা সংরক্ষিত জায়গা। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও ওজুর ব্যবস্থা এবং জরুরি স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল টিম মোতায়েন থাকবে।

নিরাপত্তার চাদরে রাজধানী

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ঈদগাহের পুরো এলাকা সিসি ক্যামেরা ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মুসল্লিদের আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করানো হবে।

বায়তুল মোকাররম ও সংসদ ভবনে ঈদের জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বরাবরের মতো ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায়)। অন্যদিকে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে স্পিকার, হুইপ ও সংসদ সদস্যরা অংশ নেবেন।

শোলাকিয়ায় ১৯৯তম জামাত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বৃহত্তম এই জামাতকে ঘিরে সেখানে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অন্যান্য আয়োজন

দেশের সব হাসপাতাল, কারাগার, এতিমখানা ও বৃদ্ধনিবাসে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের দিন জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লাসহ দুই সিটি করপোরেশনের সব শিশু পার্কে বিনা টিকেটে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বিদেশের মাটিতেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথ মর্যাদায় ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে।

ঈদুল ফিতর ঈদের নামাজ শান্তির বার্তা

সংশ্লিষ্ট সংবাদ: ঈদুল ফিতর

২৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
২৩ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
২৩ মার্চ ২০২৬
সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আরও পর্যালোচনা হবে : অর্থ উপদেষ্টা
  2. সংসদে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ, ফেসবুকে রুমিন ফারহানার ক্ষোভ
  3. র‍্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের : র‌্যাব ডিজি
  4. ৪০ বছর পর পরিবার খুঁজে পেলেন আঞ্জুমানারা
  5. ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন হবে, সম্ভাব্যতা যাচাই চলছে
  6. বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x