Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ০৭:৫০, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ০৭:৫০, ২১ মার্চ ২০২৬
আরও খবর
বিবর্ণ ফুটবলে ফ্রান্সের কাছে হারল ব্রাজিল
দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি প্রাসাদ
মধ্যপ্রাচ্য অস্থিরতায় স্বর্ণের দাম ৪৫০০ ডলারের নিচে
সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে : গোলাম পরওয়ার
ব্রেন্ট ক্রুড তেলের দাম আরও ৫ শতাংশ বাড়ল

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ০৭:৫০, ২১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৫৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ০৭:৫০, ২১ মার্চ ২০২৬

দেশবাসী ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২০ মার্চ) জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির শুভ বার্তা নিয়ে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানে তার অনুগত বান্দা-বান্দি হিসেবে রোজা রাখার তাওফিক দিয়েছেন, এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহাদুলিল্লাহ।

জামায়াত আমির বলেন, আসমানে চাঁদ দেখা দিয়েছে, ইনশা-আল্লাহ আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসী ভাই-বোনদেরকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে খোশ আমদেদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া করছি। এক মাসের সিয়াম সাধনায় আল্লাহ তায়ালা আমাদের জীবন থেকে সব গুনাহ ঝরিয়ে দিন। আমাদেরকে রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা-বান্দিদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ তায়ালা এর বিনিময়ে আমাদের জীবন থেকে জাহান্নাম সরিয়ে দিন। আমরা যাদেরকে মহান আল্লাহর জন্য ভালোবাসি, যারা জীবিত কিংবা মৃত; আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার প্রতি অনুগ্রহ করুন। তাদেরকে ক্ষমা করুন। তাদের প্রতি রহমশীল হোন। তাদের জন্যও আল্লাহ তায়ালা তার জাহান্নামকে হারাম করে দিন।

ডা. শফিকুর রহমান বলেন, রমজান মানুষকে শুধু উপবাস কিংবা পিপাসার কষ্ট দিতে আসেনি। রমজান এসেছিল কল্যাণের বার্তা নিয়ে, নিয়ামতের ইশারা নিয়ে। আমরা কে কতটুকু সেই কল্যাণ ও নিয়ামত হাসিল করতে পেরেছি, আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে মহান দরবারে দোয়া থাকবে, বুক ভরা আকুতি থাকবে—আল্লাহ তায়ালা এই রমদানুল কারিমের উসিলায় যাদেরকে তার প্রিয় বান্দা-বান্দি হিসেবে কবুল করেছেন, রাব্বুল আলামিন যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন।

জামায়াত আমির বলেন, রমজান এসেছিল মানুষকে সংযম শেখাতে, রমজান এসেছিল মানুষের অন্তরে আল্লাহর ভীতি পয়দা করতে। সেই তাকওয়ার নিয়ামত আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে দান করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা দুনিয়ার সব সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত। আল্লাহর ভয় যাদের অন্তরে নেই, তারা বেপরোয়া হয়, তারা নাফরমান হয়, তারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে। তাদের দ্বারা মানুষ কষ্ট পায়। আমরা সেসব চরিত্রের লোকদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, আমাদের পরস্পরের মধ্যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার পরিবেশ তৈরি করে দেন। আমাদের মধ্য থেকে আল্লাহ যেন হিংসা-প্রতিহিংসা দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে দেন। রাষ্ট্রে যারা সেবা দিচ্ছেন—সরকারি, আধা-সরকারি, বেসরকারি বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ তাকে ভয় করে চলার সেই নীতি অনুসরণ করার তাওফিক দান করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ প্রিয় বাংলাদেশের প্রতি রহম করুন। আল্লাহ তায়ালা এদেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশবাসীকে রিজিক-সম্মানের বারাকাহ দিয়ে মালামাল করুন।

জামায়াত আমির আরও বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের সবার জন্য বুকভরা দোয়া থাকল, যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার সঙ্গে রাখুন। দীর্ঘ হায়াত দান করুন। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতের সম্মান সবার জন্য নির্ধারিত করুন।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির ভিডিও সংবাদ ঈদুল ফিতর

সংশ্লিষ্ট সংবাদ: ডা. শফিকুর রহমান

২৩ মার্চ ২০২৬
সুষ্ঠু নির্বাচন হয়েছে বলিনি, ফলাফল মেনে নিয়েছি : ডা. শফিকুর রহমান
২২ মার্চ ২০২৬
সরকারের জনস্বার্থ-বিরোধী কাজ মেনে নেব না : বিরোধী দলীয় নেতা
২২ মার্চ ২০২৬
প্রকৃত কারণ উদঘাটনের দাবি জামায়াত আমিরের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজছাত্রকে ধাওয়া, গুলি করে হত্যা
  2. বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  3. বাসচাপায় প্রাইভেটকারযাত্রী একই পরিবারের চারজনসহ নিহত ৫
  4. অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা
  5. শনিবার খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
  6. জামায়াতের এমপিকে প্রধান অতিথি ঘোষণা না করায় উত্তেজনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x